যোহনের তৃতীয় পত্র

ভূমিকা

প্রেরিত শিষ্য যোহনের তৃতীয় পত্রটি গায়ঃ নামে খ্রীষ্টীয় মণ্ডলীর একজন নেতৃস্থানীয় ব্যক্তির নিকটে “একজন প্রবীণের” পত্ররূপে লিখিত হইয়াছিল। লেখক এই পত্রে গায়ঃকে তাহার সত্যনিষ্ঠার জন্য ও খ্রীষ্টবিশ্বাসীদের সাহায্য করিবার জন্য প্রশংসা করিয়াছেন এবং দিয়ত্রিফেস্‌ নামে এক ব্যক্তি সম্পর্কে তাঁহাকে সাবধান করিয়া দিয়াছেন।

বিষয়বস্তুর রূপরেখা:

ভূমিকা – ১-৪

গায়ের প্রতি প্রশংসা – ৫-৮

দিয়ত্রিফেসের প্রতি নিন্দা – ৯-১০

দীমীত্রিয়ের নিন্দা – ১১-১২

উপসংহার – ১৩-১৫