ইষ্টেরের বিবরণ

ভূমিকা

যিহূদীকন্যা ইষ্টেরকে কেন্দ্র করিয়া এই সত্য কাহিনী রচিত হইয়াছে। শত্রুর কবল হইতে স্বজাতির জীবন রক্ষায় ইষ্টেরের অসম সাহস ও তাহাদের প্রতি গভীর অনুরাগ এই কাহিনীর মূল কথা। পারস্য-রাজ তখন তাঁহার শীতকালীন প্রাসাদে বাস করিতেছিলেন। কাহিনীতে বর্ণিত ঘটনাগুলি ঘটিয়াছিল এই সময়েই। যিহূদী জাতির অন্যতম প্রধান উৎসব পূরীম প্রচলনের পটভূমিকা ও তাহার অর্থের বিশদ ব্যাখা এই পুস্তকে পাওয়া যায়।

বিষয়বস্তুর রূপরেখা:

ইষ্টেরের রাজ্ঞীপদ প্রাপ্তি – ১:১—২:২৩

হামনের ষড়যন্ত্র – ৩:১—৫:১৪

হামনের মৃত্যুদণ্ড – ৬:১—৭:১০

যিহূদীদের নিকটে শত্রুদের পরাজয় – ৮:১—১০:৩