25

বিল্‌দদের তৃতীয় বক্তৃতা

1 পরে শূহীয় বিল্‌দদ উত্তর করিয়া কহিলেন,

2 প্রভুত্ব ও ভয়ানকতা তাঁহার,

তিনি আপন উচ্চস্থানে থাকিয়া শাস্তি বিধান করেন।

3 তাঁহার সৈন্যদল কি গণনা করা যায়?

তাঁহার দীপ্তি কাহার উপরে না উঠে?

4 তবে ঈশ্বরের কাছে মর্ত্য কেমন করিয়া ধার্মিক হইবে?

অবলার সন্তান কেমন করিয়া বিশুদ্ধ হইবে?

5 দেখ, তাঁহার দৃষ্টিতে চন্দ্রও নিস্তেজ,

তারাগণও নির্মল নহে;

6 তবে কীটসদৃশ মর্ত্য কি?

কৃমিসদৃশ মনুষ্য সন্তান কি?