100

স্তবার্থক সঙ্গীত।

1 সমস্ত পৃথিবী! সদাপ্রভুর উদ্দেশে জয়ধ্বনি কর;

2 সানন্দে সদাপ্রভুর সেবা কর;

আনন্দগানসহ তাঁহার সম্মুখে আইস।

3 তোমরা জানিও, সদাপ্রভুই ঈশ্বর,

তিনিই আমাদিগকে নির্মাণ করিয়াছেন,

আমরা তাঁহারই;

আমরা তাঁহার প্রজা ও তাঁহার চরাণির মেষ।

4 তোমরা স্তব সহকারে তাঁহার দ্বারে প্রবেশ কর,

প্রশংসা সহকারে তাঁহার প্রাঙ্গণে প্রবেশ কর;

তাঁহার স্তব কর, তাঁহার নামের ধন্যবাদ কর।

5 কেননা সদাপ্রভু মঙ্গলময়;

তাঁহার দয়া অনন্তকালস্থায়ী;

তাঁহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী।