110

দায়ূদের সঙ্গীত।

1 সদাপ্রভু আমার প্রভুকে বলেন, তুমি আমার দক্ষিণে বস,

যাবৎ আমি তোমার শত্রুগণকে তোমার পাদপীঠ না করি।

2 সদাপ্রভু সিয়োন হইতে তোমার পরাক্রমদণ্ড প্রেরণ করিবেন,

তুমি আপন শত্রুদের মধ্যে কর্তৃত্ব করিও।

3 তোমার বিক্রম-দিনে ১১০:৩ (বা) তোমার সৈন্যসামন্ত [সংগ্রহ] দিনে।

তোমার প্রজাগণ স্বেচ্ছায় দত্ত উপহার হইবে;

পবিত্র শোভায়, ঊষার গর্ভ হইতে,

তোমার যুবকেরা তোমার কাছে শিশিরতুল্য। ১১০:৩ (বা) তোমার শিশিরবৎ যৌবনকাল আছে।

4 সদাপ্রভু শপথ করিলেন, অনুশোচনা করিবেন না,

তুমি অনন্তকালীন যাজক, মল্কীষেদকের রীতি অনুসারে।

5 তোমার দক্ষিণে স্থিত প্রভু

আপন ক্রোধের দিনে রাজগণকে চূর্ণ করিবেন।১১০:৫ (বা) করিয়াছেন।

6 তিনি জাতিদের মধ্যে বিচার করিবেন, ১১০:৬ (বা) করিয়াছেন।

তিনি শবে দেশ পরিপূর্ণ করিবেন; ১১০:৬ (বা) করিয়াছেন।

তিনি বিস্তীর্ণ দেশে মস্তক চূর্ণ করিবেন; ১১০:৬ (বা) করিয়াছেন।

7 তিনি পথিমধ্যে স্রোতের জল পান করিবেন;

এই জন্য মস্তক তুলিবেন।