117

1 সমস্ত জাতি, সদাপ্রভুর প্রশংসা কর;

সমস্ত লোকবৃন্দ, তাঁহার সঙ্কীর্তন কর।

2 কেননা আমাদের উপরে তাঁহার দয়া মহৎ,

ও সদাপ্রভুর সত্য অনন্তকালস্থায়ী।

তোমরা সদাপ্রভুর প্রশংসা কর।