122

আরোহণ-গীত। দায়ূদের।

1 আমি আনন্দিত হইলাম,

যখন লোকে আমাকে বলিল,

চল, আমরা সদাপ্রভুর গৃহে যাই।

2 হে যিরূশালেম, তোমার দ্বারের ভিতরে

আমাদের চরণ দণ্ডায়মান হইল।

3 হে যিরূশালেম, তুমি নির্মিত হইয়াছ

একত্র সংযুক্ত নগরের ন্যায়।

4 সেই স্থানে বংশ সকল, সদাপ্রভুর বংশ সকল উঠে,

ইস্রায়েলকে দত্ত সাক্ষ্যের [নিমিত্ত], ১২২:৪ (বা) [অনুসারে]।

সদাপ্রভুর নামের স্তব করিবার জন্য।

5 কেননা সেই স্থানে বিচারার্থক সিংহাসন সকল,

দায়ূদ-কুলের সিংহাসন সকল স্থাপিত।

6 তোমরা যিরূশালেমের শান্তি প্রার্থনা কর;

যাহারা তোমাকে প্রেম করে,

তাহাদের কল্যাণ হউক।

7 তোমার প্রাচীরের মধ্যে শান্তি হউক,

তোমার অট্টালিকাসমূহের মধ্যে কল্যাণ হউক।

8 আমার ভ্রাতাদের ও মিত্রগণের অনুরোধে আমি বলিব,

তোমার মধ্যে শান্তি বর্তুক।

9 আমাদের ঈশ্বর সদাপ্রভুর গৃহের অনুরোধে

আমি তোমার মঙ্গল চেষ্টা করিব।