123

আরোহণ-গীত।

1 আমি তোমার দিকে চক্ষু তুলি,

তুমিই স্বর্গে সমাসীন।

2 দেখ, কর্তার হস্তের প্রতি যেমন দাসদের দৃষ্টি,

কর্ত্রীর হস্তের প্রতি যেমন দাসীর দৃষ্টি,

তেমনি আমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রতি আমাদের দৃষ্টি,

যত দিন না তিনি আমাদের প্রতি কৃপা করেন।

3 আমাদিগকে কৃপা কর, হে সদাপ্রভু, কৃপা কর,

কেননা আমরা অবজ্ঞায় নিতান্ত পূর্ণ হইয়াছি।

4 আমাদের প্রাণ নিতান্ত পূর্ণ হইয়াছে,

সুখী লোকদের বিদ্রূপে, অহঙ্কারীদের অবজ্ঞায়।