125

আরোহণ-গীত।

1 যাহারা সদাপ্রভুতে নির্ভর করে,

তাহারা সিয়োন পর্বতের সদৃশ,

যাহা অটল ও চিরস্থায়ী।

2 যিরূশালেমের চারিদিকে পর্বতগণ আছে,

আর সদাপ্রভু আপন প্রজাদের চারিদিকে আছেন,

এখন অবধি অনন্তকাল পর্যন্ত আছেন।

3 কেননা দুষ্টতার রাজদণ্ড ধার্মিকদের

অধিকারের উপরে থাকিবে না,

যেন ধার্মিকগণ অন্যায়ে হস্তক্ষেপ না করে।

4 সদাপ্রভু! তাহাদের মঙ্গল কর, যাহারা মঙ্গল স্বভাবের,

সরলচিত্তদের মঙ্গল কর।

5 কিন্তু যাহারা আপনাদের বক্র পথে ফিরে,

সদাপ্রভু তাহাদিগকে অধর্মাচারীদের সহপথিক করিবেন।

ইস্রায়েলের উপরে শান্তি বর্তুক।