129

আরোহণ-গীত।

1 আমার বাল্যকাল হইতে লোকে আমাকে অনেক পীড়ন করিয়াছে,

ইস্রায়েল এই কথা বলুক,

2 আমার বাল্যকাল হইতে লোকে আমাকে অনেক পীড়ন করিয়াছে,

তথাপি আমার উপরে জয়ী হয় নাই।

3 কৃষকেরা আমার পৃষ্ঠদেশ কর্ষণ করিয়াছে,

তাহারা দীর্ঘ সীতা কাটিয়াছে।

4 সদাপ্রভু ধর্মময়,

তিনি দুষ্টগণের রজ্জু ছেদন করিয়াছেন।

5 সেই সকলে লজ্জিত হউক, হটিয়া যাউক,

যাহারা সিয়োনকে দ্বেষ করে।

6 তাহারা ছাদের উপরিস্থ তৃণের ন্যায় হউক,

যাহা বাড়িতে না বাড়িতেই শুষ্ক হইয়া যায়;

7 শস্যচ্ছেদক তাহাতে আপন হস্ত,

আটিবন্ধনকারী আপন ক্রোড় পূর্ণ করে না।

8 আর পথিকেরা বলে না,

সদাপ্রভুর আশীর্বাদ তোমাদের প্রতি বর্তুক,

আমরা সদাপ্রভুর নামে তোমাদিগকে আশীর্বাদ করি।