13

প্রধান বাদ্যকরের জন্য। দায়ূদের সঙ্গীত।

1 কত কাল, সদাপ্রভু, আমাকে নিয়ত ভুলিয়া থাকিবে?

কত কাল আমা হইতে তোমার মুখ লুক্কায়িত রাখিবে?

2 কত কাল আমি প্রাণের মধ্যে ভাবনা করিব,

চিত্তের মধ্যে বিষাদকে দিনমানে রাখিব?

কত কাল শত্রু আমার উপরে উচ্চ থাকিবে?

3 হে সদাপ্রভু, আমার ঈশ্বর,

দৃষ্টিপাত কর, আমাকে উত্তর দেও;

আমার চক্ষু আলোকময় কর,

পাছে আমি মৃত্যু-নিদ্রায় নিদ্রিত হই;

4 পাছে শত্রু বলে, আমি তাহাকে জয় করিয়াছি;

পাছে আমি বিচলিত হইলে বিপক্ষগণ উল্লাস করে।

5 কিন্তু আমি তোমার দয়াতে বিশ্বাস করিয়াছি;

আমার চিত্ত তোমার পরিত্রাণে উল্লসিত হইবে।

6 আমি সদাপ্রভুর উদ্দেশে গীত গাহিব,

কেননা তিনি আমার মঙ্গল করিয়াছেন।