133

আরোহণ-গীত। দায়ূদের।

1 দেখ, ইহা কেমন উত্তম ও কেমন মনোহর যে,

ভ্রাতারা একসঙ্গে ঐক্যে বাস করে!

2 তাহা মস্তকে নিষিক্ত উৎকৃষ্ট তৈল-সদৃশ,

যাহা দাড়িতে, হারোণের দাড়িতে ক্ষরিয়া পড়িল,

তাঁহার বস্ত্রের গলায় ক্ষরিয়া পড়িল।

3 তাহা হর্মোণের শিশিরের সদৃশ,

যাহা সিয়োন পর্বতে ক্ষরিয়া পড়ে;

কারণ তথায় সদাপ্রভু আশীর্বাদ আজ্ঞা করিলেন,

অনন্তকালের জন্য জীবন আজ্ঞা করিলেন।