134

আরোহণ-গীত।

1 দেখ, হে সদাপ্রভুর দাস সকল,

তোমরা সদাপ্রভুর ধন্যবাদ কর,

তোমরা, যাহারা রাত্রিকালে সদাপ্রভুর গৃহে দাঁড়াইয়া থাক।

2 তোমরা পবিত্র স্থানের দিকে স্ব স্ব হস্ত উত্তোলন কর,

ও সদাপ্রভুর ধন্যবাদ কর।

3 সদাপ্রভু সিয়োন হইতে তোমাকে আশীর্বাদ করুন,

তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা।