150

1 তোমরা সদাপ্রভুর প্রশংসা কর।

ঈশ্বরের পবিত্র স্থানে তাঁহার প্রশংসা কর;

তাঁহার শক্তির বিতানে তাঁহার প্রশংসা কর।

2 তাঁহার পরাক্রম-কার্য সকলের জন্য তাঁহার প্রশংসা কর;

তাঁহার মহিমার বাহুল্যানুসারে তাঁহার প্রশংসা কর।

3 তূরীধ্বনি-সহ তাঁহার প্রশংসা কর;

নেবল ও বীণাযন্ত্রে তাঁহার প্রশংসা কর।

4 তবল ও নৃত্যযোগে তাঁহার প্রশংসা কর;

তারযুক্ত যন্ত্রে ও বংশীতে তাঁহার প্রশংসা কর;

5 সুশ্রাব্য করতালযোগে তাঁহার প্রশংসা কর;

উচ্চধ্বনি করতালযোগে তাঁহার প্রশংসা কর।

6 শ্বাসবিশিষ্ট সকলেই সদাপ্রভুর প্রশংসা করুক।

তোমরা সদাপ্রভুর প্রশংসা কর।