20

প্রধান বাদ্যকরের জন্য। দায়ূদের সঙ্গীত।

1 সদাপ্রভু সঙ্কটের দিনে তোমাকে উত্তর দিউন,

যাকোবের ঈশ্বরের নাম তোমাকে উন্নত করুক,

2 তিনি পবিত্র স্থান হইতে তব সাহায্য প্রেরণ করুন,

সিয়োন হইতে তোমাকে সুস্থির রাখুন,

3 তিনি তোমার সকল নৈবেদ্য স্মরণ করুন,

তোমার হোমবলি গ্রাহ্য করুন। [সেলা]

4 তিনি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করুন,

তোমার সমস্ত মন্ত্রণা সিদ্ধ করুন।

5 আমরা তোমার পরিত্রাণে আনন্দগান করিব,

আমাদের ঈশ্বরের নামে পতাকা তুলিব;

সদাপ্রভু তোমার সকল যাচ্ঞা সিদ্ধ করুন।

6 এখন আমি জানি, সদাপ্রভু স্বীয় অভিষিক্ত ব্যক্তিকে নিস্তার করেন;

তিনি নিজ দক্ষিণ হস্তের ত্রাণশক্তিতে

আপন পবিত্র স্বর্গ হইতে তাঁহাকে উত্তর দিবেন।

7 ইহারা রথে ও উহারা অশ্বে নির্ভর করে,

কিন্তু আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর নামের কীর্তন করিব।

8 তাহারা নত হইয়া পতিত হইয়াছে,

কিন্তু আমরা উত্থিত হইয়া দাঁড়াইয়া আছি।

9 সদাপ্রভু, পরিত্রাণ কর;

যে দিন আহ্বান করি, রাজা আমাদিগকে উত্তর দিউন।