23

দায়ূদের সঙ্গীত।

1 সদাপ্রভু আমার পালক,

আমার অভাব হইবে না।

2 তিনি তৃণভূষিত চরাণীতে আমাকে শয়ন করান,

তিনি বিশ্রাম-জলের ধারে ধারে আমাকে চালান।

3 তিনি আমার প্রাণ ফিরাইয়া আনেন,

তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান।

4 যখন আমি মৃত্যুচ্ছায়ার ২৩:৪ (বা) নিবিড় অন্ধকারের। উপত্যকা দিয়া গমন করিব,

তখনও অমঙ্গলের ভয় করিব না,

কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছ,

তোমার পাঁচনী ও তোমার যষ্টি আমাকে সান্ত্বনা করে।

5 তুমি আমার শত্রুগণের সাক্ষাতে আমার সম্মুখে মেজ সাজাইয়া থাক;

তুমি আমার মস্তক তৈলে সিক্ত করিয়াছ;

আমার পানপাত্র উথলিয়া পড়িতেছে।

6 কেবল ২৩:৬ (বা) অবশ্য। মঙ্গল ও দয়াই আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে,

আর আমি সদাপ্রভুর গৃহে চিরদিন বসতি করিব।