87

কোরহ-সন্তানদের সঙ্গীত। গীত।

1 তাঁহার ভিত্তিমূল পবিত্র পর্বত-শ্রেণীতে অবস্থিত।

2 সদাপ্রভু সিয়োনের পুরদ্বার সকল ভালবাসেন,

যাকোবের সমুদয় আবাস অপেক্ষা ভালবাসেন।

3 হে ঈশ্বরের পুরি, তোমার বিষয়ে বিবিধ গৌরবের কথা কথিত হয়। [সেলা]

4 যাহারা আমাকে জানে, তাহাদের মধ্যে আমি রহবের ৮৭:৪ (বা) মিসর দেশের। ও বাবিলের উল্লেখ করিব;

দেখ, পলেষ্টিয়া, সোর ও কূশ;

এই ব্যক্তি তথায় জন্মিল।

5 আর সিয়োনের বিষয়ে বলা যাইবে,

এই ব্যক্তি এবং ঐ ব্যক্তি উহার মধ্যে জন্মিল,

এবং পরাৎপর আপনি উহা অটল করিবেন।

6 সদাপ্রভু যখন জাতিগণের নাম লিখেন,

তখন গণনা করিলেন, এই ব্যক্তি তথায় জন্মিল। [সেলা]

7 গায়কগণ ও নর্তকগণ [বলিবে],

আমার সমস্ত উনুই তোমার মধ্যে।