95

1 আইস, আমরা সদাপ্রভুর উদ্দেশে আনন্দগান করি,

আমাদের ত্রাণ-শৈলের উদ্দেশে জয়ধ্বনি করি।

2 আমরা স্তবসহ তাঁহার সম্মুখে গমন করি,

সঙ্গীত দ্বারা তাঁহার উদ্দেশে জয়ধ্বনি করি।

3 কেননা সদাপ্রভু মহান ঈশ্বর,

তিনি সমুদয় দেবতার উপরে মহান রাজা।

4 পৃথিবীর গভীর স্থান সকল তাঁহার হস্তগত,

পর্বতগণের চূড়া সকলও তাঁহারই।

5 সমুদ্র তাঁহার, তিনিই তাহা নির্মাণ করিয়াছেন,

তাঁহারই হস্ত শুষ্ক ভূমি গঠন করিয়াছে।

6 আইস, আমরা প্রণিপাত করি, প্রণত হই,

আমাদের নির্মাতা সদাপ্রভুর সাক্ষাতে জানু পাতি।

7 কেননা তিনিই আমাদের ঈশ্বর,

আমরা তাঁহার চরাণির প্রজা ও তাঁহার হস্তের মেষ।

আহা! অদ্যই তোমরা তাঁহার রব শ্রবণ কর!

8 আপন আপন হৃদয় কঠিন করিও না,

যেমন মরীবায়, ৯৫:৮ মরীবা, অর্থাৎ বিবাদ।

যেমন প্রান্তরের মধ্যে মঃসার ৯৫:৮ খ* মঃসা, অর্থাৎ পরীক্ষা; যাত্রাপুস্তক ১৭:৭ দেখুন। দিবসে, করিয়াছিলে।

9 তখন তোমাদের পিতৃপুরুষেরা আমার পরীক্ষা করিল,

আমার বিচার করিল, আমার কর্মও দেখিল।

10 চল্লিশ বৎসর পর্যন্ত আমি সেই জাতির প্রতি অসন্তুষ্ট ছিলাম,

আমি বলিয়াছিলাম, ইহারা ভ্রান্তচিত্ত লোক;

ইহারা আমার পথ জ্ঞাত হইল না।

11 অতএব আমি আপন ক্রোধে শপথ করিলাম,

ইহারা আমার বিশ্রামস্থানে প্রবেশ করিবে না।