Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



13

যিরূশালেমে নিয়ম-সিন্দুক আনয়ন এবং পলেষ্টীয়দের পরাজয়, ইত্যাদি

1 পরে দায়ূদ সহস্রপতিগণের ও শতপতিগণের সহিত, সমস্ত অধ্যক্ষের সহিত, মন্ত্রণা করিলেন। 2 আর দায়ূদ সমস্ত ইস্রায়েল-সমাজকে কহিলেন, যদি তোমাদের বিহিত বোধ হয়, ও আমাদের ঈশ্বর সদাপ্রভু হইতে এই কার্য হইয়া থাকে, তবে আইস, আমরা ইস্রায়েলের সমস্ত প্রদেশে আমাদের অবশিষ্ট ভ্রাতৃগণের কাছে লোক পাঠাই, তাহাদের নিকটে যাজকগণ ও লেবীয়েরা আপন আপন পরিসর-বিশিষ্ট নগরে বাস করে, তাহারা যেন আমাদের নিকটে একত্র হয়; 3 আর আইস, আমাদের ঈশ্বরের সিন্দুক আমাদের কাছে ফিরাইয়া আনি, কেননা শৌলের সময়ে আমরা তাহার অন্বেষণ করি নাই। 4 তখন সমস্ত সমাজ কহিল, আমরা তাহা করিব; কেননা সকল লোকের দৃষ্টিতে এই কথা ন্যায্য বোধ হইল। 5 পরে কিরিয়ৎ-যিয়ারীম হইতে ঈশ্বরের সিন্দুক আনিবার জন্য দায়ূদ মিসরের সীহোর নদী অবধি হমাতের প্রবেশ-স্থান পর্যন্ত সমস্ত ইস্রায়েলকে একত্র করিলেন। 6 আর ঈশ্বরের সিন্দুক, করূবদ্বয়ে আসীন সদাপ্রভুর সিন্দুক, যাহার উপরে সেই নাম কীর্তিত, তাহা যিহূদার অধিকারস্থ বালা অর্থাৎ কিরিয়ৎ-যিয়ারীম হইতে আনিবার জন্য দায়ূদ ও সমস্ত ইস্রায়েল সেই স্থানে গেলেন। 7 পরে তাঁহারা ঈশ্বরের সিন্দুক একটি নূতন শকটে উঠাইয়া অবীনাদবের বাটী হইতে বাহির করিলেন, এবং উষঃ ও অহিয়ো ঐ শকট চালাইল। 8 আর দায়ূদ ও সমস্ত ইস্রায়েল সমস্ত শক্তিতে ঈশ্বরের সম্মুখে গীত সহকারে বীণা, নেবল, তবল, করতাল ও তূরী বাজাইলেন। 9 পরে তাঁহারা কীদোনের খামার পর্যন্ত গেলে উষঃ ঐ সিন্দুক ধরিবার জন্য হস্ত বিস্তার করিল, কেননা বলদযুগল পিছলাইয়া পড়িয়াছিল। 10 তখন উষের প্রতি সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত হইল ও সিন্দুকের প্রতি তাহার হস্ত বিস্তার করণ প্রযুক্ত তিনি তাহাকে আঘাত করিলেন; তাহাতে সে তথায় ঈশ্বরের সম্মুখে মরিল। 11 সদাপ্রভু উষকে আক্রমণ করায় দায়ূদ অসন্তুষ্ট হইলেন, আর সেই স্থানের নাম পেরস-উষঃ [উষঃ-আক্রমণ] রাখিলেন; অদ্যাপি সেই নাম প্রচলিত আছে। 12 আর দায়ূদ সেই দিন ঈশ্বর হইতে ভীত হইয়া কহিলেন; ঈশ্বরের সিন্দুক কি প্রকারে আমার নিকটে আনিব? 13 তাই দায়ূদ সেই সিন্দুক দায়ূদ-নগরে আপনার নিকটে না আনিয়া [পথের] পার্শ্বস্থ গাতীয় ওবেদ-ইদোমের বাটীতে লইয়া রাখিলেন। 14 আর ঈশ্বরের সিন্দুক ওবেদ-ইদোমের বাটীতে তাহার পরিবারের নিকটে তিন মাস থাকিল; তাহাতে সদাপ্রভু ওবেদ-ইদোমের বাটী ও তাহার সর্বস্বকে আশীর্বাদযুক্ত করিলেন।