Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



22

মন্দির নির্মাণের জন্য দায়ূদের আয়োজন

1 পরে দায়ূদ ইস্রায়েল দেশস্থ বিদেশী লোকদিগকে একত্র করিতে আজ্ঞা দিলেন; 2 এবং ঈশ্বরের গৃহ নির্মাণার্থে তক্ষিত প্রস্তর প্রস্তুত করিতে ভাস্করদিগকে নিযুক্ত করিলেন। 3 আর দ্বার সকলের কবাটের প্রেকের জন্য ও কব্‌জার জন্য দায়ূদ অপর্যাপ্ত লৌহ প্রস্তুত করিলেন, এবং অপর্যাপ্ত পিত্তল, যাহা তৌল করা যায় না, 4 আর অসংখ্য এরসকাষ্ঠ [প্রস্তুত করিলেন], কেননা সীদোনীয় ও সোরীয়েরা দায়ূদের নিকটে অপর্যাপ্ত এরসকাষ্ঠ আনিয়াছিল। 5 আর দায়ূদ কহিলেন, আমার পুত্র শলোমন অল্পবয়স্ক ও কোমল, কিন্তু সদাপ্রভুর জন্য যে গৃহ নির্মাণ করা যাইবে, তাহা অতিশয় প্রতাপান্বিত হইবে, তাহার কীর্তি ও যশ সর্বদেশে ব্যাপ্ত হইবে; আমি এখন তাহার জন্য আয়োজন করিব। অতএব দায়ূদ আপন মৃত্যুর পূর্বে প্রচুর দ্রব্যের আয়োজন করিলেন।

6 পরে তিনি আপন পুত্র শলোমনকে ডাকিয়া ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর জন্য গৃহ নির্মাণ করিতে আজ্ঞা করিলেন। 7 আর দায়ূদ আপন পুত্র শলোমনকে কহিলেন, আমার ঈশ্বর সদাপ্রভুর নামের উদ্দেশে গৃহ নির্মাণ করিতে আমারই মনোরথ ছিল; 8 কিন্তু সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল, তুমি অনেক রক্তপাত করিয়াছ ও বড় বড় যুদ্ধ করিয়াছ; তুমি আমার নামের উদ্দেশে গৃহ নির্মাণ করিবে না; কেননা আমার সাক্ষাতে তুমি অনেক রক্ত মৃত্তিকাতে ঢালিয়াছ। 9 দেখ, তোমার এক পুত্র জন্মিবে, সে বিশ্রামের মনুষ্য হইবে; আমি তাহার চারিদিকের সকল শত্রু হইতে তাহাকে বিশ্রাম দিব, কেননা তাহার নাম শলোমন [শান্ত] হইবে, এবং তাহার সময়ে আমি ইস্রায়েলকে শান্তি ও নির্বিঘ্নতা দিব। 10 সেই আমার নামের জন্য গৃহ নির্মাণ করিবে; আর সে আমার পুত্র হইবে, আমি তাহার পিতা হইব, এবং ইস্রায়েলের উপরে তাহার রাজ সিংহাসন চিরকালের জন্য স্থির করিব। 11 এখন, হে আমার পুত্র, সদাপ্রভু তোমার সহবর্তী হউন, এবং তিনি তোমার বিষয়ে যেমন বলিয়াছেন, তদনুসারে তুমি কৃতকার্য হও, ও তোমার ঈশ্বর সদাপ্রভুর গৃহ নির্মাণ কর। 12 কেবল সদাপ্রভু তোমাকে বুদ্ধি ও বিবেচনা দিয়া ইস্রায়েলের বিষয়ে তোমাকে আজ্ঞা দিউন, যেন তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুর ব্যবস্থা পালন করিতে পার। 13 সদাপ্রভু ইস্রায়েলের নিমিত্ত মোশিকে যে সকল বিধি ও শাসন দিয়াছেন, সেই সমস্ত যত্ন পূর্বক পালন করিলেই তুমি কৃতকার্য হইবে; তুমি বলবান হও, ও সাহস কর, ভয় করিও না, নিরাশ হইও না। 14 আর দেখ, আমি কষ্টের মধ্যে সদাপ্রভুর গৃহের জন্য এক লক্ষ তালন্ত স্বর্ণ ও দশ লক্ষ তালন্ত রৌপ্য এবং অপরিমেয় পিত্তল ও লৌহ প্রস্তুত করিয়াছি, বাস্তবিক তাহা অপর্যাপ্ত; আর কাষ্ঠ ও প্রস্তর প্রস্তুত করিয়াছি; এবং তুমি আরও প্রস্তুত করিতে পারিবে। 15 আর তোমার কাছে অনেক শিল্পকার আছে, প্রস্তর ও কাষ্ঠের ছেদক ও তৎকার্যকারী এবং সর্বপ্রকার কর্মে নিপুণ অনেক লোক আছে। 16 স্বর্ণ, রৌপ্য, পিত্তল ও লৌহ অসংখ্য; এখন উঠ, কর্ম কর, এবং সদাপ্রভু তোমার সহবর্তী হউন।

17 পরে দায়ূদ আপন পুত্র শলোমনের সাহায্য করিতে ইস্রায়েলের সমস্ত অধ্যক্ষকে আজ্ঞা করিলেন, কহিলেন, 18 তোমাদের ঈশ্বর সদাপ্রভু কি তোমাদের সহবর্তী নহেন? তিনি কি সর্বদিকে তোমাদিগকে বিশ্রাম দেন নাই? তিনি ত দেশনিবাসী লোকদিগকে আমার হস্তে দিয়াছেন, এবং সদাপ্রভুর ও তাঁহার প্রজাবৃন্দের সম্মুখে দেশ বশীভূত রহিয়াছে। 19 এখন তোমরা আপন ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণ করিতে আপন আপন চিত্ত ও প্রাণ নিবেশ কর, আর উঠ, সদাপ্রভু ঈশ্বরের ধর্মধাম নির্মাণ কর, যেন সদাপ্রভুর নিয়ম-সিন্দুক ও ঈশ্বরের পবিত্র পাত্র সকল সেই গৃহে আনীত হয়, যাহা সদাপ্রভুর নামের উদ্দেশে নির্মাণ করা যাইবে।