Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



4

ঈশ্বরীয় সিন্দুক পলেষ্টীয়দের হস্তগত হয়

1 পরে ইস্রায়েল যুদ্ধার্থে পলেষ্টীয়দের বিপরীতে বাহির হইয়া এবন্‌-এষরে শিবির স্থাপন করিল, এবং পলেষ্টীয়েরা অফেকে শিবির স্থাপন করিল। 2 আর পলেষ্টীয়েরা ইস্রায়েলের বিরুদ্ধে সৈন্য রচনা করিল; যখন যুদ্ধ বাধিয়া গেল, তখন ইস্রায়েল পলেষ্টীয়দের সম্মুখে আহত হইল; তাহারা ঐ যুদ্ধক্ষেত্রে সৈন্যশ্রেণীর অনুমান চারি সহস্র লোককে নিহনন করিল।

3 পরে লোকেরা শিবিরে প্রবেশ করিলে ইস্রায়েলের প্রাচীনবর্গ কহিলেন, সদাপ্রভু অদ্য পলেষ্টীয়দের সম্মুখে আমাদিগকে কেন আঘাত করিলেন? আইস, আমরা শীলো হইতে আপনাদের নিকটে সদাপ্রভুর নিয়ম-সিন্দুক আনাই, যেন তাহা আমাদের মধ্যে আসিয়া শত্রুগণের হস্ত হইতে আমাদিগকে নিস্তার করে। 4 অতএব লোকেরা শীলোতে দূত পাঠাইয়া বাহিনীগণের সদাপ্রভু, যিনি করূবদ্বয়ে আসীন, তাঁহার নিয়ম-সিন্দুক তথা হইতে আনাইল। তখন এলির দুই পুত্র, হফ্‌নি ও পীনহস, সেই স্থানে ঈশ্বরের নিয়ম-সিন্দুকের সহিত ছিল। 5 পরে সদাপ্রভুর নিয়ম-সিন্দুক শিবিরে উপস্থিত হইলে সমস্ত ইস্রায়েল এমন মহাসিংহনাদ করিয়া উঠিল যে, পৃথিবী কাঁপিতে লাগিল। 6 তখন পলেষ্টীয়েরা ঐ সিংহনাদের ধ্বনি শুনিয়া জিজ্ঞাসা করিল, ইব্রীয়দের শিবিরে মহাসিংহনাদের ঐ ধ্বনি হইতেছে কেন? পরে তাহারা বুঝিল, সদাপ্রভুর নিয়ম-সিন্দুক শিবিরে আসিয়াছে। 7 তখন পলেষ্টীয়েরা ভীত হইয়া কহিল, শিবিরে ঈশ্বর আসিয়াছেন। আরও কহিল, হায়, হায়, ইহার পূর্বে ত কখনও এমন হয় নাই। 8 হায়, হায়, এই পরাক্রমী দেবগণের হস্ত হইতে আমাদিগকে কে উদ্ধার করিবে? ইঁহারা সেই দেবতা, যাঁহারা প্রান্তরে সর্বপ্রকার আঘাতে মিসরীয়দিগকে বধ করিয়াছিলেন। 9 হে পলেষ্টীয়েরা, বলবান হও, পুরুষত্ব দেখাও; ঐ ইব্রীয়েরা যেমন তোমাদের দাস হইল, তদ্রূপ তোমরা যেন উহাদের দাস না হও; পুরুষত্ব দেখাও, যুদ্ধ কর। 10 তখন পলেষ্টীয়েরা যুদ্ধ করিল, এবং ইস্রায়েল আহত হইয়া প্রত্যেক জন আপন আপন তাম্বুতে পলায়ন করিল। আর মহাসংহার হইল, কেননা ইস্রায়েলের মধ্যে ত্রিশ সহস্র পদাতিক মারা পড়িল। 11 আর ঈশ্বরের সিন্দুক শত্রুহস্তগত হইল, এবং এলির দুই পুত্র, হফ্‌নি ও পীনহস মারা পড়িল।

এলির মৃত্যু

12 তখন বিন্যামীনীয় একজন লোক সৈন্যশ্রেণী হইতে দৌড়াইয়া গিয়া সেই দিবসে শীলোতে উপস্থিত লইল; তাহার বস্ত্র ছিন্ন ও মস্তকে মৃত্তিকা ছিল। 13 যখন সে আসিতেছিল, দেখ, পথের পার্শ্বে এলি আপন আসনে বসিয়া প্রতীক্ষা করিতেছিলেন; কেননা তাঁহার অন্তঃকরণ ঈশ্বরের সিন্দুকের জন্য থর থর করিয়া কাঁপিতেছিল। পরে সেই লোকটি নগরে উপস্থিত হইয়া ঐ সংবাদ দিলে নগরস্থ সকল লোক ক্রন্দন করিতে লাগিল। 14 আর এলি সেই ক্রন্দনের শব্দ শুনিয়া জিজ্ঞাসা করিলেন, এই কলরবের কারণ কি? তখন সেই লোকটি শীঘ্র আসিয়া এলিকে সংবাদ দিল। 15 ঐ সময়ে এলি আটানব্বই বৎসর বয়স্ক ছিলেন, এবং ক্ষীণদৃষ্টি হওয়াতে দেখিতে পাইতেন না। 16 সেই ব্যক্তি এলিকে বলিল, আমি সৈন্যশ্রেণী হইতে আসিয়াছি, অদ্যই সৈন্যশ্রেণী হইতে পলাইয়া আসিয়াছি। এলি জিজ্ঞাসা করিলেন, বৎস, সমাচার কি ? 17 যে সংবাদ আনিয়াছিল, সে উত্তর করিল, ইস্রায়েল পলেষ্টীয়দের সম্মুখ হইতে পলায়ন করিয়াছে, আবার লোকদের মধ্যে মহাসংহার হইয়াছে; আবার আপনার দুই পুত্র হফ্‌নি ও পীনহসও মরিয়াছে, এবং ঈশ্বরের সিন্দুক শত্রুহস্তগত হইয়াছে। 18 তখন সে ঈশ্বরের সিন্দুকের নাম করিবামাত্র এলি দ্বারের পার্শ্বের আসন হইতে পশ্চাতে পতিত হইলেন; এবং তাঁহার ঘাড় ভাঙ্গিয়া গেল, তিনি মরিয়া গেলেন, কেননা তিনি বৃদ্ধ ও ভারী ছিলেন। তিনি চল্লিশ বৎসর ইস্রায়েলের বিচার করিয়াছিলেন।

19 তখন তাঁহার পুত্রবধূ, পীনহসের স্ত্রী, গর্ভবতী ছিল, প্রসবকাল সন্নিকট হইয়াছিল; ঈশ্বরের সিন্দুক শত্রুহস্তগত হইয়াছে, এবং তাহার শ্বশুর ও স্বামী মরিয়াছেন, এই সংবাদ শুনিয়া সে নত হইয়া প্রসব করিল; কারণ তাহার প্রসববেদনা হঠাৎ উপস্থিত হইয়াছিল। 20 তখন তাহার মরণের সময়ে যে স্ত্রীলোকেরা নিকটে দাঁড়াইয়াছিল, তাহারা কহিল, ভয় নাই, তুমি ত পুত্র প্রসব করিলে। কিন্তু সে কিছুই উত্তর দিল না, কিছুই মনোযোগ করিল না। 21 পরে সে বালকটির নাম ঈখাবোদ [হীনপ্রতাপ] রাখিয়া কহিল, ইস্রায়েল হইতে প্রতাপ গেল; কেননা ঈশ্বরের সিন্দুক শত্রুহস্তগত হইয়াছিল, এবং তাহার শ্বশুরের ও স্বামীর মৃত্যু হইয়াছিল। 22 সে কহিল, ইস্রায়েল হইতে প্রতাপ গেল, কারণ ঈশ্বরের সিন্দুক শত্রুহস্তগত হইয়াছে।