Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



9

শিবাদেশের রাণীর আগমন

1 আর শিবার রাণী শলোমনের কীর্তি শুনিয়া গূঢ় বাক্য দ্বারা শলোমনের পরীক্ষা করিবার জন্য অতি বিপুল ঐশ্বর্যসহ এবং সুগন্ধি দ্রব্য, প্রচুর স্বর্ণ ও মণিবাহক উষ্ট্রগণ সঙ্গে লইয়া যিরূশালেমে আসিলেন; এবং শলোমনের নিকটে আসিয়া নিজের মনে যাহা ছিল, তাঁহাকে সমস্তই কহিলেন। 2 আর শলোমন তাঁহার সমস্ত প্রশ্নের উত্তর দিলেন; শলোমনের বোধের অগম্য কিছুই ছিল না, তিনি তাঁহাকে সকলই কহিলেন। 3 এই প্রকারে শিবার রাণী শলোমনের জ্ঞান ও তাঁহার নির্মিত গৃহ, 4 এবং তাঁহার মেজের খাদ্যদ্রব্য, ও তাঁহার সেবকদের উপবেশন ও দণ্ডায়মান পরিচারকদের শ্রেণী ও তাহাদের পরিচ্ছদ, এবং তাঁহার পানপাত্রবাহকগণ ও তাহাদের পরিচ্ছদ, এবং সদাপ্রভুর গৃহে উঠিবার জন্য তাঁহার নির্মিত সোপান, এই সকল দেখিয়া হতজ্ঞান হইলেন। 5 আর তিনি রাজাকে কহিলেন, আমি আপন দেশে থাকিয়া আপনার বাক্য ও জ্ঞানের বিষয় যে কথা শুনিয়াছিলাম, তাহা সত্য। 6 কিন্তু আমি যাবৎ আসিয়া স্বচক্ষে না দেখিলাম, তাবৎ লোকদের সেই কথায় আমার বিশ্বাস হয় নাই; আর দেখুন, আপনার জ্ঞান-মহত্ত্বের অর্ধেকও আমাকে বলা হয় নাই; আমি যে খ্যাতি শুনিয়াছিলাম, তাহা হইতেও আপনার [গুণ] অধিক। 7 ধন্য আপনার লোকেরা এবং ধন্য আপনার এই দাসেরা, যাহারা নিয়ত আপনার সম্মুখে দাঁড়াইয়া আপনার জ্ঞানের উক্তি শুনে। 8 ধন্য আপনার ঈশ্বর সদাপ্রভু, যিনি আপনার ঈশ্বর সদাপ্রভুর নিমিত্ত রাজা করণার্থে আপন সিংহাসনে আপনাকে বসাইবার জন্য আপনার প্রতি সন্তুষ্ট হইয়াছেন। ইস্রায়েল লোকদিগকে চিরস্থায়ী করণার্থে আপনার ঈশ্বর তাহাদিগকে প্রেম করেন, এই জন্য বিচার ও ধর্ম প্রচলিত করিতে আপনাকে তাহাদের উপরে রাজা করিয়াছেন। 9 পরে তিনি রাজাকে একশত বিশ তালন্ত স্বর্ণ ও প্রচুর সুগন্ধি দ্রব্য ও মণি উপঢৌকন দিলেন। শিবার রাণী শলোমন রাজাকে যাদৃশ সুগন্ধি দ্রব্য দিলেন, তাদৃশ সুগন্ধি দ্রব্য আর হয় নাই।

10 আর হূরমের ও শলোমনের যে দাসগণ ওফীর হইতে স্বর্ণ লইয়া আসিত, তাহারা চন্দনকাষ্ঠ ও মণিও আনিত। 11 সেই চন্দনকাষ্ঠ দ্বারা রাজা সদাপ্রভুর গৃহের ও রাজবাটীর নিমিত্ত সোপান, গায়কদের জন্য বীণা এবং নেবল প্রস্তুত করাইলেন। পূর্বে যিহূদা দেশে কেহ কখনও সেইরূপ দেখে নাই। 12 আর শলোমন রাজা শিবার রাণীর বাসনানুসারে তাঁহার যাবতীয় বাঞ্ছিত দ্রব্য দিলেন, তাহা ছাড়া তিনি আপনার কাছে উঁহার আনীত দ্রব্যের [প্রতিদানও করিলেন]; পরে রাণী ও তাঁহার দাসগণ স্বদেশে ফিরিয়া গেলেন।

শলোমনের ঐশ্বর্য ও মৃত্যু

13 এক বৎসরের মধ্যে শলোমনের কাছে ছয়শত ছেষট্টি তালন্ত পরিমিত স্বর্ণ আসিত। 14 ইহা ছাড়া বণিক ও ব্যবসায়িগণও স্বর্ণ আনিত; এবং আরবীয় সমস্ত রাজা ও দেশের শাসনকর্তৃগণ শলোমনের নিকটে স্বর্ণ ও রৌপ্য আনিতেন। 15 তাহাতে শলোমন রাজা পিটান স্বর্ণময় দুই শত বৃহৎ ঢাল প্রস্তুত করিলেন; তাহার প্রত্যেক ঢালে ছয়শত শেকল পরিমিত পিটান স্বর্ণ ছিল। 16 আর তিনি পিটান স্বর্ণ দ্বারা তিনশত ঢাল প্রস্তুত করিলেন; তাহার প্রত্যেক ঢালে তিনশত শেকল পরিমিত স্বর্ণ ছিল। পরে রাজা লিবানোনের অরণ্যস্থ বাটীতে সেইগুলি রাখিলেন।

17 আর রাজা হস্তিদন্তময় এক বৃহৎ সিংহাসন নির্মাণ করিয়া নির্মল স্বর্ণে মুড়াইলেন। 18 ঐ সিংহাসনে ছয়টি সোপান, আর স্বর্ণময় এক পাদপীঠ সিংহাসনে বদ্ধ ছিল, এবং আসনের উভয় পার্শ্বে হাতা ছিল, সেই হাতার নিকটে দুই সিংহমূর্তি দণ্ডায়মান ছিল, 19 আর সেই ছয়টি সোপানের উপরে দুই পার্শ্বে বারোটি সিংহমূর্তি দণ্ডায়মান ছিল; এইরূপ সিংহাসন আর কোন রাজ্যে প্রস্তুত হয় নাই।

20 শলোমন রাজার সমস্ত পানপাত্র স্বর্ণময় ছিল ও লিবানোনের অরণ্যস্থ বাটীর যাবতীয় পাত্র নির্মল স্বর্ণময় ছিল; শলোমনের অধিকারে রৌপ্য কিছুরই মধ্যে গণ্য ছিল না। 21 কেননা হূরমের দাসদের সহিত রাজার কতকগুলি জাহাজ তর্শীশে যাইত; সেই তর্শীশের জাহাজ সকল তিন বৎসরান্তে একবার স্বর্ণ, রৌপ্য, হস্তিদন্ত, বানর ও ময়ূর লইয়া আসিত। 22 এইরূপে ঐশ্বর্যে ও জ্ঞানে শলোমন রাজা পৃথিবীস্থ সকল রাজার মধ্যে প্রধান হইলেন। 23 আর ঈশ্বর শলোমনের চিত্তে যে জ্ঞান দিয়াছিলেন, তাঁহার সেই জ্ঞানের উক্তি শুনিবার জন্য পৃথিবীর সমস্ত রাজা তাঁহার সহিত সাক্ষাৎ করিতে চেষ্টা করিতেন। 24 আর প্রত্যেক জন আপন আপন উপঢৌকন, রৌপ্যময় পাত্র, স্বর্ণময় পাত্র, বস্ত্র, অস্ত্র ও সুগন্ধি দ্রব্য, অশ্ব ও অশ্বতর আনিতেন; প্রতি বৎসর এইরূপ হইত। 25 আর অশ্ব ও রথসমূহের জন্য শলোমনের চারি সহস্র ঘর ও দ্বাদশ সহস্র অশ্বারোহী ছিল; তিনি তাহাদিগকে রথনগরসমূহে এবং যিরূশালেমে রাজার নিকটে রাখিতেন। 26 আর তিনি [ফরাৎ] নদী অবধি পলেষ্টীয়দের দেশ ও মিসরের সীমা পর্যন্ত সমস্ত রাজার উপরে রাজত্ব করিতেন। 27 রাজা যিরূশালেমে রৌপ্যকে প্রস্তরের ন্যায় ও এরসকাষ্ঠকে নিম্নভূমিস্থ সুকমোর কাষ্ঠের ন্যায় প্রচুর করিলেন। 28 আর লোকেরা মিসর হইতে ও সকল দেশ হইতে শলোমনের জন্য অশ্ব আনিত।

29 শলোমনের অবশিষ্ট বৃত্তান্ত আদ্যোপান্ত নাথন ভাববাদীর পুস্তকে ও শীলোনীয় অহীয়ের ভাববাণীতে এবং নবাটের পুত্র যারবিয়ামের বিষয়ে ইদ্দো দর্শকের যে দর্শন, তাহার মধ্যে কি লিখিত নাই? 30 শলোমন যিরূশালেমে চল্লিশ বৎসর যাবৎ সমস্ত ইস্রায়েলের উপরে রাজত্ব করিলেন। 31 পরে শলোমন আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলেন ও আপন পিতা দায়ূদের নগরে কবরপ্রাপ্ত হইলেন, এবং তাঁহার পুত্র রহবিয়াম তাঁহার পদে রাজা হইলেন।