Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



4

ঈশ্‌বোশতের মৃত্যু

1 পরে যখন শৌলের পুত্র শুনিলেন যে, অব্‌নের হিব্রোণে মরিয়া গিয়াছেন, তখন তাঁহার হস্ত দুর্বল হইল, এবং সমস্ত ইস্রায়েল বিহ্বল হইল।

2 শৌলের পুত্রের দুই জন দলপতি ছিল, একজনের নাম বানা, আর একজনের নাম রেখব; তাহারা বিন্যামীন বংশজাত বেরোতীয় রিম্মোণের পুত্র। বস্তুতঃ বেরোৎ ও বিন্যামীনের অধিকারের মধ্যে গণিত, 3 কিন্তু বেরোতীয়েরা গিত্তয়িমে পলায়ন করে, আর সেই স্থানে অদ্য পর্যন্ত প্রবাসী রহিয়াছে। 4 আর শৌলের পুত্র যোনাথনের এক পুত্র ছিল, সে উভয় চরণে খঞ্জ; যিষ্রিয়েল হইতে যখন শৌলের ও যোনাথনের সংবাদ আসিয়াছিল, তখন তাহার বয়ঃক্রম পাঁচ বৎসর; তাহার ধাত্রী তাহাকে তুলিয়া লইয়া পলায়ন করিয়াছিল, কিন্তু ধাত্রী শীঘ্র পলাইতে যাওয়ায় সে পতিত হইয়া খঞ্জ হইয়াছিল; তাহার নাম মফীবোশৎ।

5 একদা বেরোতীয় রিম্মোণের পুত্র রেখব ও বানা গিয়া দিবসের উত্তাপকালে ঈশ্‌বোশতের বাটীতে উপস্থিত হইল; তখন তিনি মধ্যাহ্নকালে বিশ্রাম করিতেছিলেন। 6 আর উহারা প্রবেশ করিয়া গম লইবার ছলে বাটীর মধ্যস্থান পর্যন্ত গিয়া তথায় তাঁহার উদরে আঘাত করিল; পরে রেখব ও তাহার ভ্রাতা বানা পলায়ন করিল। 7 তিনি যে সময়ে শয়নাগারে আপন পালঙ্কে শুইয়াছিলেন, সেই সময়ে তাহারা ভিতরে গিয়া আঘাতপূর্বক তাঁহাকে বধ করিল; পরে তাঁহার মস্তক ছেদন করিয়া মুণ্ডুুটি লইয়া অরাবা তলভূমির পথ ধরিয়া সমস্ত রাত্রি গমন করিল। 8 তাহারা ঈশ্‌বোশতের মুণ্ডুু হিব্রোণে দায়ূদের নিকটে আনিয়া রাজাকে কহিল, দেখুন, আপনার শত্রু শৌল, যে আপনার প্রাণনাশের চেষ্টা করিত, তাহার পুত্র ঈশ্‌বোশতের মুণ্ডু; সদাপ্রভু অদ্য আমাদের প্রভু মহারাজের পক্ষে শৌলকে ও তাহার বংশকে অন্যায়ের প্রতিফল দিলেন। 9 কিন্তু দায়ূদ বেরোতীয় রিম্মোণের পুত্র রেখব ও তাহার ভ্রাতা বানাকে এই উত্তর করিলেন, যিনি সর্বসঙ্কট হইতে আমার প্রাণ মুক্ত করিয়াছেন, সেই জীবন্ত সদাপ্রভুর দিব্য, 10 যে ব্যক্তি আমাকে বলিয়াছিল, দেখ, শৌল মরিয়াছে, সে শুভ সংবাদ আনিয়াছে মনে করিলেও আমি তাহাকে ধরিয়া সিক্লগে বধ করিয়াছিলাম, তাহার সংবাদের জন্য আমি তাহাকে এই পুরস্কার দিয়াছিলাম। 11 এখন যাহারা ধার্মিক ব্যক্তিকে তাঁহারই গৃহমধ্যে তাঁহার পালঙ্কের উপরে হত্যা করিয়াছে, সেই দুষ্ট লোক যে তোমরা, আমি তোমাদের হইতে তাহার রক্তের প্রতিশোধ কি আরও লইব না? পৃথিবী হইতে কি তোমাদিগকে উচ্ছেদ করিব না? 12 পরে দায়ূদ আপন যুবকদিগকে আজ্ঞা করিলে তাহারা তাহাদিগকে বধ করিল, এবং তাহাদের হস্তপদ ছেদন করিয়া হিব্রোণস্থ পুষ্করিণীর পাড়ে টাঙ্গাইয়া দিল; কিন্তু ঈশ্‌বোশতের মস্তক লইয়া হিব্রোণে অব্‌নেরের কবরে কবরস্থ করিল।