Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



39

1 পরে শিল্পীরা নীল, বেগুনে ও লাল সূত্র দ্বারা পবিত্র স্থানে পরিচর্যা করণার্থ সুক্ষ্মশিল্পিত বস্ত্র প্রস্তুত করিলেন, বিশেষতঃ হারোণের জন্য পবিত্র বস্ত্র প্রস্তুত করিলেন; যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা দিয়াছিলেন। 2 তিনি স্বর্ণ দ্বারা এবং নীল, বেগুনে, লাল ও পাকান সাদা মসীনা সুত্র দ্বারা এফোদ নির্মাণ করিলেন। 3 ফলতঃ তাঁহারা স্বর্ণ পিটাইয়া পাত করিয়া শিল্পকর্মের নীল, বেগুনে, লাল ও সাদা মসীনা সূত্রের মধ্যে বুনিবার জন্য তাহা কাটিয়া তার প্রস্তুত করিলেন। 4 আর তাঁহারা যোড়া দিবার জন্য তাহার দুই স্কন্ধপটি প্রস্তুত করিলেন; দুই প্রান্তে পরস্পর যোড়া দেওয়া গেল; 5 আর তাহা বন্ধ করিবার জন্য শিল্পকর্মে বোনা যে পটুকা তাহার উপরে ছিল, তাহা তৎসহিত অখণ্ড, এবং সেই বস্ত্রের তুল্য ছিল, তাহা স্বর্ণ দ্বারা এবং নীল, বেগুনে লাল ও পাকান সাদা মসীনা সূত্র দ্বারা প্রস্তুত হইল; যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা দিয়াছিলেন। 6 পরে তাঁহারা ক্ষোদিত মুদ্রার ন্যায় ইস্রায়েলের পুত্রদের নামে ক্ষোদিত স্বর্ণময় স্থালীতে খচিত দুই গোমেদক মণি খুদিলেন। 7 আর এফোদের দুই স্কন্ধপটির উপরে ইস্রায়েলের পুত্রদের স্মরণার্থক মণিস্বরূপে তাহা বসাইলেন; যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা দিয়াছিলেন।

8 পরে এফোদের কর্মের ন্যায় তিনি স্বর্ণ দ্বারা এবং নীল, বেগুনে, লাল ও পাকান সাদা মসীনা সূত্র দ্বারা শিল্পকর্মের বুকপাটা প্রস্তুত করিলেন। 9 তাহা চতুষ্কোণ; তাঁহারা সেই বুকপাটা দোহারা করিলেন; তাহা এক বিঘত দীর্ঘ ও এক বিঘত প্রস্থ ও দোহারা করিলেন। 10 আর তাহা চারি পঙ্‌ক্তি মণিতে খচিত করিলেন; তাহার প্রথম পঙ্‌ক্তিতে চুণী, পীতমণি ও মরকত, 11 দ্বিতীয় পঙ্‌ক্তিতে পদ্মরাগ, নীলকান্ত ও হীরক, 12 তৃতীয় পঙ্‌ক্তিতে পেরোজ, যিস্ম ও কটাহেলা, 13 এবং চতুর্থ পঙ্‌ক্তিতে বৈদূর্য, গোমেদক ও সূর্যকান্ত ছিল; স্বর্ণস্থালী এই সকল মণিতে খচিত হইল। 14 এই সকল মণি ইস্রয়েলের পুত্রদের নামানুসারে হইল, তাঁহাদের নামানুসারে দ্বাদশটি হইল; মুদ্রার ন্যায় ক্ষোদিত প্রত্যেক মণিতে দ্বাদশ বংশের জন্য এক এক পুত্রের নাম হইল। 15 পরে তাঁহারা বুকপাটায় নির্মল স্বর্ণ দ্বারা মাল্যবৎ পাকান দুই শৃঙ্খল গড়িলেন। 16 আর স্বর্ণের দুই স্থালী ও স্বর্ণের দুই কড়া নির্মাণ করিয়া বুকপাটার দুই প্রান্তে সেই দুই কড়া বদ্ধ করিলেন। 17 আর বুকপাটার প্রান্তস্থিত দুই কড়ার মধ্যে পাকান স্বর্ণের সেই দুই শৃঙ্খল রাখিলেন। 18 এবং পাকান শৃঙ্খলের দুই মুড়া দুই স্থালীতে বদ্ধ করিয়া এফোদের সম্মুখে দুই স্কন্ধপটির উপরে রাখিলেন। 19 আর স্বর্ণের দুইটি কড়া গড়িয়া বুকপাটার দুই প্রান্তে ভিতরভাগে এফোদের সম্মুখস্থ মুড়াতে রাখিলেন। 20 এবং স্বর্ণের দুইটি কড়া গড়িয়া এফোদের দুই স্কন্ধপটির নিচে তাহার সম্মুখভাগে তাহার যোড়ের স্থানে এফোদের বুনানি করা পটুকার উপরে রাখিলেন। 21 আর বুকপাটা যেন এফোদের শিল্পিত পটুকার উপরে থাকে, এফোদ হইতে খসিয়া না যায়, এই জন্য তাঁহারা কড়াতে নীল সূত্র দিয়া এফোদের কড়ার সহিত বুকপাটা বদ্ধ করিয়া রাখিলেন; যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা দিয়াছিলেন।

22 পরে তিনি এফোদের পরিচ্ছদ বুনিলেন; তাহা তন্তুবায়ের কৃত ও সমুদয় নীলবর্ণ। 23 আর সেই পরিচ্ছদের গলা তাহার মধ্যস্থানে ছিল; তাহা বর্মের গলার সদৃশ; তাহা যেন ছিঁড়িয়া না যায়, এই জন্য সেই গলার চারিদিকে ধারি ছিল। 24 আর তাঁহারা ঐ পরিচ্ছদের আঁচলে নীল, বেগুনে ও লাল পাকান সূত্রে দাড়িম নির্মাণ করিলেন। 25 পরে তাঁহারা নির্মল স্বর্ণের কিঙ্কিণী গড়িলেন ও সেই কিঙ্কিণীগুলি দাড়িমের মধ্যে মধ্যে পরিচ্ছদের আঁচলের চারিদিকে দাড়িমের মধ্যে মধ্যে দিলেন। 26 পরিচর্যার্থক পরিচ্ছদের আঁচলে চারিদিকে একটি কিঙ্কিণী ও একটি দাড়িম, কিঙ্কিণী ও একটি দাড়িম, এইরূপ করিলেন; যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা দিয়াছিলেন।

27 পরে তাঁহারা হারোণের ও তাঁহার পুত্রগণের জন্য সাদা মসীনা সূত্র দ্বারা তন্তুবায়ের নির্মিত অঙ্গরক্ষিণী, 28 ও সাদা মসীনা সূত্রনির্মিত উষ্ণীষ ও সাদা মসীনা সূত্রনির্মিত শিরোভূষণ ও পাকান সাদা মসীনা সূত্রনির্মিত শুক্ল জাঙ্গিয়া প্রস্তুত করিলেন। 29 আর পাকান সাদা মসীনা সূত্রে, এবং নীল, বেগুনে ও লাল সূত্রে সূচিকর্ম দ্বারা এক কটিবন্ধন প্রস্তুত করিলেন; যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা দিয়াছিলেন।

30 পরে তাঁহারা নির্মল স্বর্ণ দ্বারা পবিত্র মুকুটের পাত প্রস্তুত করিলেন, এবং ক্ষোদিত মুদ্রার ন্যায় তাহার উপরে লিখিলেন, ‘সদাপ্রভুর উদ্দেশে পবিত্র’। 31 পরে ঊর্ধ্বে উষ্ণীষের উপরে রাখিবার জন্য তাহা নীল সূত্র দিয়া বাঁধিলেন; যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা দিয়াছিলেন।

32 এই প্রকারে সমাগম-তাম্বুরূপ আবাসের সমস্ত কার্য সমাপ্ত হইল; মোশির প্রতি সদাপ্রভুর আজ্ঞা অনুসারে ইস্রায়েল-সন্তানগণ সমস্ত কর্ম করিল। 33 পরে তাহারা মোশির নিকটে ঐ আবাস আনিল, তাম্বু, তৎসংক্রান্ত সমস্ত দ্রব্য, এবং ঘুণ্টী, তক্তা, অর্গল, স্তম্ভ ও চুঙ্গি, 34 পরিশোধিত মেষ-চর্মনির্মিত ছাদ, তহশ-চর্মনির্মিত ছাদ ও ব্যবধানের তিরস্করিণী, 35 এবং সাক্ষ্য-সিন্দুক ও তাহার বহন-দণ্ড, পাপাবরণ 36 এবং মেজ, তাহার সমস্ত পাত্র ও দর্শন-রুটি, 37 নির্মল দীপবৃক্ষ, তাহার প্রদীপ সকল অর্থাৎ প্রদীপাবলি, তাহার সমস্ত পাত্র ও দীপার্থ তৈল, 38 এবং স্বর্ণময় বেদি, অভিষেকার্থ তৈল, ধূপার্থ সুগন্ধি দ্রব্য ও তাম্বুদ্বারের পর্দা, 39 পিত্তলময় বেদি, তাহার পিত্তলময় ঝাঁঝরি, তাহার বহন-দণ্ড ও সমস্ত পাত্র, প্রক্ষালন-পাত্র ও তাহার খুরা, 40 এবং প্রাঙ্গণের যবনিকা, তাহার স্তম্ভ ও চুঙ্গি, এবং প্রাঙ্গণ-দ্বারের পর্দা, ও তাহার রজ্জু, গোঁজ ও সমাগম-তাম্বুর জন্য আবাসের কার্যের সমস্ত পাত্র, 41 পবিত্র স্থানে পরিচর্যা করণার্থ সূক্ষ্ম শিল্পিত বস্ত্র, হারোণ যাজকের পবিত্র বস্ত্র ও তাঁহার পুত্রদের যাজন কর্ম সম্বন্ধীয় বস্ত্র। 42 সদাপ্রভু মোশিকে যেমন আজ্ঞা করিয়াছিলেন, তদনুসারে ইস্র্রায়েল-সন্তানগণ সমস্তই সম্পন্ন করিল। 43 পরে মোশি ঐ সকল কার্যের প্রতি দৃষ্টিপাত করিলেন, আর দেখ, তাহারা করিয়াছে; সদাপ্রভুর আজ্ঞা অনুসারেই করিয়াছে; আর মোশি তাহাদিগকে আশীর্বাদ করিলেন।