Swahili.Bible
Bible Society of Kenya
Bible Society of Kenya
Madaraka, Nairobi
PO Box 72983
Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org

5
মন্দিরের নির্মাণ সমাপ্তি
1 পরে হগয় ভাববাদী ও ইদ্দোর পুত্র সখরিয়, এই দুই জন ভাববাদী যিহূদা ও যিরূশালেমস্থ যিহূদীদের নিকটে ভাবোক্তি প্রচার করিতে লাগিলেন; ইস্রায়েলের ঈশ্বরের নামে তাহাদের কাছে ভাবোক্তি প্রচার করিতে লাগিলেন। 2 তখন শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল ও যোষাদকের পুত্র যেশূয় উঠিয়া যিরূশালেমস্থ ঈশ্বরের গৃহ নির্মাণ করিতে আরম্ভ করিলেন, আর ঈশ্বরের ভাববাদীরা তাঁহাদের সঙ্গে থাকিয়া তাঁহাদিগকে সাহায্য করিতেন।
3 সেই সময়ে নদী-পারস্থ দেশাধ্যক্ষ তত্তনয়, শথর-বোষণয়, এবং তাঁহাদের সঙ্গী লোকেরা তাঁহাদের নিকটে আসিয়া কহিলেন, এই গৃহ নির্মাণ ও প্রাচীর স্থাপন করিতে তোমাদিগকে কে আজ্ঞা দিয়াছে? 4 তখন তাহারা আরও প্রশ্ন করিল, সেই গাঁথনিকারী লোকদের নাম কি? 5 কিন্তু যিহূদীদের প্রাচীনবর্গের প্রতি তাঁহাদের ঈশ্বরের দৃষ্টি ছিল, আর যাবৎ দারিয়াবসের নিকটে নিবেদন উপস্থিত করা না যায়, এবং এই কর্মের বিষয়ে পুনরায় পত্র না আইসে, তাবৎ উঁহারা তাঁহাদিগকে নিবৃত্ত করিলেন না।
6 নদী-পারস্থ দেশাধ্যক্ষ তত্তনয়, শথর-বোষণয় এবং নদী-পারস্থ তাঁহাদের সঙ্গী অফর্সখীয়েরা দারিয়াবস রাজার নিকটে যে পত্র পাঠাইলেন, তাহার অনুলিপি এই। 7 তাঁহারা এই কথা সম্বলিত এক পত্র পাঠাইলেন, “মহারাজ দারিয়াবসের সকলই মঙ্গল হউক। 8 মহারাজের নিকটে আমাদের নিবেদন, আমরা যিহূদা প্রদেশে মহান ঈশ্বরের গৃহে গিয়াছিলাম, তাহা প্রকাণ্ড প্রস্তর দ্বারা নির্মিত এবং তাহার দেওয়ালে কাষ্ঠ বসান হইতেছে; আর এই কার্য সযত্নে চলিতেছে, ও তাহাদের হস্তে তাহা সুসিদ্ধ হইতেছে। 9 আমরা সেই প্রাচীনদিগকে জিজ্ঞাসা করিলাম, তাহাদিগকে এই কথা বলিলাম, এই গৃহ নির্মাণ ও প্রাচীর স্থাপন করিতে তোমাদিগকে কে আজ্ঞা দিয়াছে? 10 আর আমরা আপনার জ্ঞাপনার্থে তাহাদের প্রধান লোকদের নাম লিখিয়া লইবার জন্য তাহাদের নামও জিজ্ঞাসা করিলাম। 11 তাহারা আমাদিগকে এই উত্তর দিল, যিনি স্বর্গের ও পৃথিবীর ঈশ্বর, আমরা তাঁহারই দাস; আর এই যে গৃহ নির্মাণ করিতেছি, ইহা বহু বৎসর পূর্বে নির্মিত হইয়াছিল, ইস্রায়েলের একজন মহান রাজা তাহা নির্মাণ ও সমাপ্ত করিয়াছিলেন। 12 পরে আমাদের পিতৃপুরুষেরা স্বর্গের ঈশ্বরকে অসন্তুষ্ট করাতে, তিনি তাহাদিগকে বাবিল-রাজ কল্দীয় নবূখদ্নিৎসরের হস্তে সমর্পণ করেন; তিনি এই গৃহ ধ্বংস করেন, এবং লোকদিগকে বাবিলে লইয়া যান। 13 কিন্তু বাবিল-রাজ কোরসের প্রথম বৎসরে কোরস রাজা ঈশ্বরের এই গৃহ নির্মাণ করিতে আজ্ঞা করিলেন। 14 আর নবূখদ্নিৎসর ঈশ্বরের গৃহের যে সকল স্বর্ণময় ও রৌপ্যময় পাত্র যিরূশালেমস্থ মন্দির হইতে লইয়া গিয়া বাবিলের মন্দিরে রাখিয়াছিলেন, সেই সকল পাত্র কোরস রাজা বাবিলস্থ মন্দির হইতে বাহির করিয়া তাঁহার নিযুক্ত শেশ্বসর নামক শাসনকর্তার হস্তে সমর্পণ করিলেন, 15 এবং তাঁহাকে কহিলেন, তুমি এই সকল পাত্র যিরূশালেমস্থ মন্দিরে লইয়া গিয়া তথায় রাখ, এবং ঈশ্বরের গৃহ স্বস্থানে নির্মিত হউক। 16 তৎকালে সেই শেশ্বসর আসিয়া যিরূশালেমেস্থ ঈশ্বরের গৃহের ভিত্তিমূল স্থাপন করিলেন; তদবধি এখন পর্যন্ত ইহার গাঁথনি হইতেছে, তথাপি সাঙ্গ হয় নাই। 17 অতএব এখন যদি মহারাজের বিহিত বোধ হয়, তবে কোরস রাজা যিরূশালেমস্থ ঈশ্বরের গৃহ নির্মাণ করিবার আজ্ঞা দিয়াছিলেন কি না, তাহা মহারাজের ঐ বাবিলস্থ ধনাগারে অনুসন্ধান করা হউক; পরে মহারাজ এই বিষয়ে আমাদের নিকটে আপন ইচ্ছা বলিয়া পাঠাইবেন।”