Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



3

ইস্রায়েলীয়েরা যর্দন নদী পার হয়

1 পরে যিহোশূয় প্রত্যুষে উঠিয়া সমস্ত ইস্রায়েল-সন্তানের সহিত শিটীম হইতে যাত্রা করিয়া যর্দন সমীপে উপস্থিত হইলেন, কিন্তু তখন পার না হইয়া সেই স্থানে রাত্রি যাপন করিলেন। 2 তিন দিনের পর অধ্যক্ষগণ শিবিরের মধ্য দিয়া গেলেন; 3 তাঁহারা লোকদিগকে এই আজ্ঞা করিলেন; তোমরা যে সময়ে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর নিয়ম-সিন্দুক, ও লেবীয় যাজকগণকে তাহা বহন করিতে দেখিবে, তৎকালে আপন আপন স্থান হইতে যাত্রা করিয়া তাহার পশ্চাতে পশ্চাতে গমন করিবে। 4 তথাপি তাহার ও তোমাদের মধ্যে অনুমান দুই সহস্র হস্ত পরিমিত ভূমি ব্যবধান থাকিবে; তাহার আর নিকটবর্তী হইবে না; যেন তোমরা আপনাদের গন্তব্য পথ জানিতে পার, কেননা ইতিপূর্বে তোমরা এই পথ দিয়া যাও নাই। 5 পরে যিহোশূয় লোকদিগকে কহিলেন, তোমরা আপনাদিগকে পবিত্র কর, কেননা কল্য সদাপ্রভু তোমাদের মধ্যে আশ্চর্য ক্রিয়া করিবেন। 6 পরে যিহোশূয় যাজকদিগকে কহিলেন, তোমরা নিয়ম-সিন্দুক তুলিয়া লইয়া লোকদের অগ্রে অগ্রে চল; তাহাতে তাহারা নিয়ম-সিন্দুক তুলিয়া লইয়া লোকদের অগ্রে অগ্রে গমন করিতে লাগিল। 7 তখন সদাপ্রভু যিহোশূয়কে কহিলেন, অদ্য আমি সমস্ত ইস্রায়েলের সাক্ষাতে তোমাকে মহিমান্বিত করিতে আরম্ভ করিব, যেন তাহারা জানিতে পারে যে, আমি যেমন মোশির সহবর্তী ছিলাম, তেমনি তোমার সহবর্তী থাকিব। 8 তুমি নিয়ম-সিন্দুকবাহক যাজকগণকে এই আজ্ঞা কর, যর্দনের জলের ধারে উপস্থিত হইলে তোমরা যর্দনে দাঁড়াইয়া থাকিবে।

9 তখন যিহোশূয় ইস্রায়েল-সন্তানগণকে কহিলেন, তোমরা এখানে আইস, তোমাদের ঈশ্বর সদাপ্রভুর বাক্য শুন। 10 আর যিহোশূয় কহিলেন, জীবন্ত ঈশ্বর যে তোমাদের মধ্যে বিদ্যমান, এবং কনানীয়, হিত্তীয়, হিব্বীয়, পরিষীয়, গির্গাশীয়, ইমোরীয় ও যিবুষীয়দিগকে তোমাদের সম্মুখ হইতে নিশ্চয়ই অধিকারচ্যুত করিবেন, তাহা তোমরা ইহা দ্বারা জানিতে পারিবে। 11 দেখ, সমস্ত ভূমণ্ডলের প্রভুর নিয়ম-সিন্দুক তোমাদের অগ্রে অগ্রে যর্দনে যাইতেছে। 12 এখন তোমরা ইস্রায়েলের এক এক বংশ হইতে এক একজন, এইরূপে বারো বংশ হইতে বারো জনকে গ্রহণ কর। 13 পরে এইরূপ হইবে, সমস্ত ভূমণ্ডলের প্রভু সদাপ্রভুর নিয়ম-সিন্দুকবাহক যাজকদের পদতল যর্দনের জলে প্রবিষ্ট হইবামাত্র যর্দনের জল, অর্থাৎ উপর হইতে যে জল বহিয়া আসিতেছে, তাহা ছিন্ন হইবে, এবং এক রাশি হইয়া দাঁড়াইয়া থাকিবে। 14 তখন লোকেরা যর্দন পার হইবার জন্য আপন আপন তাম্বু হইতে যাত্রা করিল, আর যাজকগণ নিয়ম-সিন্দুক বহন করতঃ লোকদের অগ্রবর্তী হইল। 15 আর সিন্দুক-বাহকেরা যখন যর্দন সমীপে উপস্থিত হইল, এবং জলের ধারে সিন্দুকবাহক যাজকগণের চরণ জলমগ্ন হইল- বাস্তবিক ফসল কাটিবার সমস্ত সময় যর্দনের জল সমস্ত তীরের উপরে থাকে- 16 তখন উপর হইতে আগত সমস্ত জল দাঁড়াইল, অতিদূরে সর্তনের নিকটবর্তী আদম নগরের কাছে এক রাশি হইয়া উঠিয়া রহিল, এবং অরাবা তলভূমির সমুদ্রে অর্থাৎ লবণ সমুদ্রে যে জল নামিয়া যাইতেছিল, তাহা সম্পূর্ণ ছিন্ন হইল; তাহাতে লোকেরা যিরীহোর সম্মুখেই পার হইল। 17 আর যে পর্যন্ত সমস্ত লোক নিঃশেষে যর্দন পার না হইল, সেই পর্যন্ত সদাপ্রভুর নিয়ম-সিন্দুকবাহক যাজকগণ যর্দন-মধ্যে শুষ্কভূমিতে দাঁড়াইয়া থাকিল; এবং সমস্ত ইস্রায়েল ক্রমশঃ শুষ্ক ভূমি দিয়া পার হইয়া গেল।