Swahili.Bible
Bible Society of Kenya
Bible Society of Kenya
Madaraka, Nairobi
PO Box 72983
Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org

যিহোশূয়ের পুস্তক
ভূমিকা
মোশির উত্তরাধিকারী যিহোশূয়ের নেতৃত্বে কনান দেশে ইস্রায়েল জাতির অধিকার স্থাপনের কাহিনী যিহোশূয়ের পুস্তকের মূলকথা। এই পুস্তকে বর্ণিত উল্লেখযোগ্য ঘটনাগুলির মধ্যে যর্দন নদী অতিক্রম, যিরীহোর পতন, অয় নগরীর যুদ্ধ, ঈশ্বর ও তাঁহার প্রজাদের মধ্যে নিয়মের নূতনীকরণ।
এই পুস্তকের মধ্যে অন্যতম সুপরিচিত একটি অংশ- “যদি সদাপ্রভুর সেবা করা তোমাদের মন্দ বোধ হয়, তবে যাহার সেবা করিবে, তাহাকে অদ্য মনোনীত কর; নদীর ওপারস্থ তোমাদের পিতৃপুরুষদের সেবিত দেবগণ হয় হউক, কিম্বা যাহাদের দেশে তোমরা বাস করিতেছ, সেই ইমোরীয়দের দেবগণ হয় হউক; কিন্তু আমি ও আমার পরিজন আমরা সদাপ্রভুর সেবা করিব।” (২৪:১৫)
বিষয়বস্তুর রূপরেখা:
কনান দেশ বিজয় – ১:১—১২:২৪
ভূমি বন্টন – ১৩:১—২১:৪৫
(ক) যর্দনের পূর্বপারের অঞ্চল – ১৩:১-৩৩
(খ) যর্দনের পশ্চিমপারের অঞ্চল – ১৪:১—১৯:৫১
(গ) আশ্রয় নগর – ২০:১-৯
(ঘ) লেবীয়দের নগরী সমূহ – ২১:১-৪৫
পূর্বাঞ্চলের গোষ্ঠীদের আপন আপন এলাকায় প্রত্যাবর্তন – ২২:১-৩৪
যিহোশূয়ের বিদায় ভাষণ – ২৩:১-১৬
শিখিমে ঈশ্বরীয় নিয়মের নূতনীকরণ – ২৪:১-৩৩