Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



4

পাপার্থক ও দোষার্থক বলিদানের নিয়ম

1 আর সদাপ্রভু মোশিকে কহিলেন, 2 তুমি ইস্রায়েল-সন্তানগণকে বল, কেহ যদি ভুলবশতঃ পাপ করে, অর্থাৎ সদাপ্রভুর আজ্ঞানিষিদ্ধ কর্মের কোন এক কর্ম যদি করে; 3 বিশেষতঃ অভিষিক্ত যাজক যদি এমন পাপ করে, যাহাতে লোকদের উপরে দোষ বর্তায়, তবে সে স্বকৃত পাপের জন্য সদাপ্রভুর উদ্দেশে নির্দোষ একটি গোবৎস পাপার্থক বলিরূপে উৎসর্গ করিবে। 4 পরে সমাগম-তাম্বুর দ্বারসমীপে সদাপ্রভুর সম্মুখে সেই গোবৎস আনিবে; তাহার মস্তকে হস্তার্পণ করিয়া সদাপ্রভুর সম্মুখে তাহাকে হনন করিবে। 5 আর অভিষিক্ত যাজক সেই গোবৎসের কিঞ্চিৎ রক্ত লইয়া সমাগম-তাম্বুর মধ্যে আনিবে। 6 আর যাজক সেই রক্তে আপন অঙ্গুলি ডুবাইয়া পবিত্র স্থানের তিরস্করিণীর অগ্রভাগে সদাপ্রভুর সম্মুখে সাত বার তাহার কিঞ্চিৎ রক্ত ছিটাইয়া দিবে। 7 পরে যাজক সেই রক্তের কিছু লইয়া সমাগম-তাম্বুর মধ্যে সদাপ্রভুর সম্মুখে স্থিত সুগন্ধি ধূপের বেদির শৃঙ্গে দিবে, পরে গোবৎসের সমস্ত রক্ত লইয়া সমাগম-তাম্বুর দ্বারে স্থিত হোমবেদির মূলে ঢালিবে। 8 আর পাপার্থক বলির গোবৎসের সমস্ত মেদ, অর্থাৎ আঁতড়িঢাকা মেদ, অন্ত্রের উপরিস্থিত সমস্ত মেদ, 9 এবং দুই মেটিয়া ও তদুপরিস্থিত পার্শ্বস্থ মেদ ও যকৃতের উপরিস্থ অন্ত্রাপ্লাবক মেটিয়ার সহিত ছাড়াইয়া লইবে। 10 মঙ্গলার্থক বলির গোবৎস হইতে যেমন লইতে হয়, তদ্রূপ লইবে; এবং যাজক হোমবেদির উপরে তাহা দগ্ধ করিবে। 11 পরে ঐ গোবৎসের চর্ম, সমস্ত মাংস, মস্তক ও পদ, অন্ত্র ও গোময়, 12 সর্বসুদ্ধ বৎসটি লইয়া শিবিরের বাহিরে কোন শুচি স্থানে, ভস্ম ফেলিয়া দিবার স্থানে, আনিয়া কাষ্ঠের উপরে অগ্নিতে পোড়াইয়া দিবে; ভস্ম ফেলিয়া দিবার স্থানেই তাহা পোড়াইতে হইবে।

13 আর ইস্রায়েলের সমস্ত মণ্ডলী যদি ভুলবশতঃ পাপ করে এবং তাহা সমাজের দৃষ্টির অগোচর থাকে, এবং সদাপ্রভুর আজ্ঞানিষিদ্ধ কোন কর্ম করিয়া যদি দোষী হয়, 14 তবে তাহাদের কৃত সেই পাপ যখন জ্ঞাত হইবে, তৎকালে সমাজ পাপার্থক বলিরূপে একটি গোবৎস উৎসর্গ করিবে; লোকেরা সমাগম-তাম্বুর সম্মুখে তাহাকে আনিবে। 15 পরে মণ্ডলীর প্রাচীনবর্গ সদাপ্রভুর সম্মুখে সেই গোবৎসের মস্তকে হস্তার্পণ করিবে, এবং সদাপ্রভুর সম্মুখে তাহাকে হনন করা যাইবে। 16 পরে অভিষিক্ত যাজক সেই গোবৎসের কিঞ্চিৎ রক্ত সমাগম-তাম্বুর মধ্যে আনিবে। 17 আর যাজক সেই রক্তে আপন অঙ্গুলি ডুবাইয়া তাহার কিঞ্চিৎ তিরস্করিণীর অগ্রে, সদাপ্রভুর সম্মুখে সাত বার ছিটাইবে। 18 সে সেই রক্তের কিঞ্চিৎ লইয়া সমাগম-তাম্বুর মধ্যে সদাপ্রভুর সম্মুখে স্থিত বেদির শৃঙ্গের উপরে দিবে; পরে সমাগম-তাম্বুর দ্বারসমীপে স্থিত হোমবেদির মূলে অন্য সমস্ত রক্ত ঢালিয়া দিবে। 19 আর বলি হইতে তাহার সমস্ত মেদ লইয়া বেদির উপরে দগ্ধ করিবে। 20 সে ঐ পাপার্থক বলির বৎসকে যেরূপ করে, ইহাকেও তদ্রূপ করিবে। এইরূপে যাজক তাহাদের জন্য প্রায়শ্চিত্ত করিবে, তাহাতে তাহাদের পাপের ক্ষমা হইবে। 21 পরে সে গোবৎসকে শিবিরের বাহিরে লইয়া গিয়া প্রথম বৎসটি যেমন পোড়াইয়া ছিল, তেমনি তাহাকেও পোড়াইয়া দিবে; ইহা সমাজের পাপার্থক বলিদান।

22 আর যদি কোন অধ্যক্ষ পাপ করে, অর্থাৎ ভুলবশতঃ আপন ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞানিষিদ্ধ কোন কর্ম করিয়া দোষী হয়, 23 তবে তাহার কৃত সেই পাপ যখন সে জ্ঞাত হইবে, তৎকালে আপনার উপহার বলিয়া একটি নির্দোষ পুংছাগ আনিবে। 24 পরে ঐ ছাগের মস্তকে হস্তার্পণ করিয়া হোমবলি হননের স্থানে সদাপ্রভুর সম্মুখে তাহাকে হনন করিবে; ইহা পাপার্থক বলিদান। 25 পরে যাজক আপন অঙ্গুলি দ্বারা সেই পাপার্থক বলির কিঞ্চিৎ রক্ত লইয়া হোমবেদির শৃঙ্গের উপরে দিবে, এবং তাহার রক্ত হোমবেদির মূলে ঢালিয়া দিবে। 26 আর মঙ্গলার্থক বলিদানের মেদের ন্যায় তাহার সমস্ত মেদ লইয়া বেদিতে দগ্ধ করিবে; এইরূপে যাজক তাহার পাপমোচনার্থ প্রায়শ্চিত্ত করিবে, তাহাতে তাহার পাপের ক্ষমা হইবে।

27 আর সাধারণ লোকদের মধ্যে যদি কেহ ভুলবশতঃ সদাপ্রভুর কোন আজ্ঞানিষিদ্ধ কোন কর্ম দ্বারা পাপ করিয়া দোষী হয়, 28 তবে সে যখন আপনার কৃত পাপ জ্ঞাত হইবে, তখন আপনার কৃত সেই পাপের জন্য আপনার উপহার বলিয়া পালের মধ্য হইতে একটি নির্দোষ ছাগী আনিবে। 29 পরে ঐ পাপার্থক বলির মস্তকে হস্তার্পণ করিয়া হোমবলির স্থানে সেই পাপার্থক বলি হনন করিবে। 30 পরে যাজক অঙ্গুলি দ্বারা তাহার কিঞ্চিৎ রক্ত লইয়া হোমবেদির শৃঙ্গের উপরে দিবে, এবং তাহার সমস্ত রক্ত বেদির মূলে ঢালিয়া দিবে। 31 আর মঙ্গলার্থক বলি হইতে নীত মেদের ন্যায় তাহার সকল মেদ ছাড়াইয়া লইবে। পরে যাজক সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থে বেদির উপরে তাহা দগ্ধ করিবে; এইরূপে যাজক তাহার জন্য প্রায়শ্চিত্ত করিবে, তাহাতে তাহার পাপের ক্ষমা হইবে।

32 যদি সে পাপার্থক বলির উপহারার্থে মেষশাবক আনে, তবে একটি নির্দোষ মেষবৎসা আনিবে। 33 আর সেই পাপার্থক বলির মস্তকে হস্তার্পণ করিয়া হোমবলি হননের স্থানে সেই পাপার্থক বলি হনন করিবে। 34 পরে যাজক অঙ্গুলি দ্বারা সেই পাপার্থক বলির কিঞ্চিৎ রক্ত লইয়া হোমবেদির শৃঙ্গগুলির উপরে দিবে, ও সমস্ত রক্ত বেদির মূলে ঢালিবে। 35 পরে মঙ্গলার্থক বলির যে মেষশাবক, তাহার মেদ যেমন ছাড়ান যায়, তেমনি যাজক ইহার সকল মেদ ছাড়াইয়া লইবে, এবং সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহারের রীতি অনুসারে তাহা বেদিতে দগ্ধ করিবে; এইরূপে যাজক তাহার কৃত পাপের প্রায়শ্চিত্ত করিবে; তাহাতে তাহার পাপের ক্ষমা হইবে।