Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



17

লেবীয় ও যাজকদের বিষয়ে বিধি

1 আর সদাপ্রভু মোশিকে কহিলেন, 2 তুমি ইস্রায়েল-সন্তানগণকে বলিয়া তাহাদের পিতৃকুলানুসারে সমস্ত অধ্যক্ষ হইতে এক এক পিতৃকুলের জন্য এক একটি যষ্টি, এইরূপে বারোটি যষ্টি গ্রহণ কর; প্রত্যেকের যষ্টিতে তাহার নাম লেখ। 3 আর লেবির যষ্টিতে হারোণের নাম লেখ; কেননা তাহাদের এক এক পিতৃকুলাধ্যক্ষের নিমিত্ত এক একটি যষ্টি হইবে। 4 আর সমাগম-তাম্বুতে যে স্থানে আমি তোমাদের সহিত সাক্ষাৎ করি, সেই স্থানে সাক্ষ্য-সিন্দুকের সম্মুখে সেই সকল রাখিবে। 5 পরে এইরূপ হইবে, যে ব্যক্তি আমার মনোনীত, তাহার যষ্টি মুকুলিত হইবে; তাহাতে ইস্রায়েল-সন্তানগণ তোমাদের প্রতিকূলে যে যে বচসা করে, তাহা আমি আপনার নিকট হইতে নিবৃত্ত করিব।

6 পরে মোশি ইস্রায়েল-সন্তানগণকে এই সকল কহিলে তাহাদের বংশাধ্যক্ষগণ তাহাদের পিতৃকুলানুসারে এক এক অধ্যক্ষের নিমিত্তে এক এক যষ্টি, এইরূপে বারোটি যষ্টি তাঁহাকে দিলেন; এবং হারোণের যষ্টি তাঁহাদের যষ্টি সকলের মধ্যে ছিল। 7 তাহাতে মোশি ঐ সকল যষ্টি লইয়া সাক্ষ্য-তাম্বুতে সদাপ্রভুর সম্মুখে রাখিলেন। 8 পর দিবসে মোশি সাক্ষ্য-তাম্বুতে প্রবেশ করিলেন, আর দেখ, লেবি বংশ সমপর্কীয় হারোণের যষ্টি অঙ্কুরিত, মুকুলিত ও পুষিপত হইয়া বাদাম ফল ধরিয়াছে। 9 তখন মোশি সদাপ্রভুর সম্মুখ হইতে ঐ সকল যষ্টি বাহির করিয়া সমস্ত ইস্রায়েল-সন্তানের সাক্ষাতে আনিলেন, এবং তাঁহারা তাহা দেখিয়া প্রত্যেকে আপন আপন যষ্টি গ্রহণ করিলেন। 10 পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি হারোণের যষ্টি পুনর্বার সাক্ষ্য-সিন্দুকের সম্মুখে রাখ, তাহা বিদ্রোহী সন্তানদের বিরুদ্ধে চিহ্নের জন্য রাখা যাউক; এইরূপে আমার বিরুদ্ধে ইহাদের বচসা নিবৃত্ত কর, যেন ইহারা না মরে। 11 মোশি তাহা করিলেন; সদাপ্রভু তাঁহাকে যেরূপ আজ্ঞা দিয়াছিলেন, তিনি সেইরূপই করিলেন।

12 আর ইস্রায়েল-সন্তানগণ মোশিকে কহিল, দেখ, আমরা মারা পড়ি, বিনষ্ট হই, সকলেই বিনষ্ট হই। 13 যে কেহ নিকটে যায়, সদাপ্রভুর আবাসের নিকটে যায়, সেই মরে; আমরা কি সকলেই মারা পড়িব?