Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



4

1 আর সদাপ্রভু মোশি ও হারোণকে কহিলেন, 2 তোমরা লেবির সন্তানগণের মধ্যে আপন আপন গোষ্ঠী ও পিতৃকুলানুসারে কহাতের সন্তানগণকে, 3 ত্রিশ বৎসর বয়স্ক অবধি পঞ্চাশ বৎসর বয়স্ক পর্যন্ত যত লোক সমাগম-তাম্বুতে কর্মচারীদের শ্রেণীভুক্ত হয়, তাহাদিগকে গণনা কর।

4 সমাগম-তাম্বুতে কহাতের সন্তানগণের সেবাকর্ম অতিপবিত্র স্থান [সংক্রান্ত]। 5 যখন শিবির অগ্রসর হইবে, তখন হারোণ ও তাহার পুত্রগণ ভিতরে যাইবে, এবং ব্যবধানের তিরস্করিণী নামাইয়া তদ্দ্বারা সাক্ষ্য-সিন্দুক ঢাকিবে, 6 তাহার উপরে তহশ-চর্মের আচ্ছাদন দিবে, ও তাহার উপরে সম্পূর্ণ নীলবর্ণ এক বস্ত্র পাতিবে, এবং তাহার বহন-দণ্ড পরাইবে। 7 আর দর্শন রুটির মেজের উপরে এক নীলবর্ণ বস্ত্র পাতিবে, ও তাহার উপরে থালা, চামচ, সেকপাত্র ও ঢালিবার জন্য জগ সকল রাখিবে, এবং নিত্য রুটি তাহার উপরে থাকিবে। 8 সেই সকলের উপরে তাহারা এক লোহিতবর্ণ বস্ত্র পাতিবে, এবং তহশ-চর্মের আচ্ছাদন দিয়া তাহা ঢাকিবে, এবং তাহার বহন-দণ্ড পরাইবে। 9 আর এক নীলবর্ণ বস্ত্র লইয়া দীপবৃক্ষ ও তাহার দীপ সকল, চিমটা এবং গুল্‌তরাশ ও সেই সমস্তের পরিচর্যার্থক সমস্ত তৈলপাত্র আচ্ছাদন করিবে। 10 আর তাহা ও তৎসংক্রান্ত সমস্ত পাত্র তহশ-চর্মের এক আচ্ছাদনে রাখিয়া দণ্ডের উপরে রাখিবে। 11 পরে তাহারা স্বর্ণময় বেদির উপরে নীলবর্ণ বস্ত্র পাতিয়া তাহার উপরে তহশ-চর্মের আচ্ছাদন দিবে, এবং তাহার বহন-দণ্ড পরাইবে। 12 আর তাহারা পবিত্র স্থানের পরিচর্যার্থক সমস্ত পাত্র লইয়া নীলবর্ণ বস্ত্রের মধ্যে রাখিবে, এবং তহশ-চর্ম দিয়া তাহা ঢাকিয়া দণ্ডের উপরে রাখিবে। 13 আর বেদি হইতে ভস্ম ফেলিয়া তাহার উপরে বেগুনে রঙের বস্ত্র পাতিবে। 14 আর তাহার উপরে তাহার পরিচর্যার্থক সমস্ত পাত্র, অঙ্গারধানী, ত্রিশূল, হাতা ও বাটি, বেদির সমস্ত পাত্র রাখিবে; আর তাহারা তাহার উপরে তহশ-চর্মের আচ্ছাদন দিবে, এবং তাহার বহন-দণ্ড পরাইবে। 15 এইরূপে শিবিরের অগ্রসর হইবার সময়ে হারোণ ও তাহার পুত্রগণ পবিত্র স্থান ও পবিত্র স্থানের সমস্ত পাত্রের আচ্ছাদন সাঙ্গ করিলে পর কহাতের সন্তানগণ তাহা বহন করিতে আসিবে; কিন্তু তাহারা পবিত্র বস্তু স্পর্শ করিবে না, পাছে তাহাদের মৃত্যু হয়। এই সকল সমাগম-তাম্বুতে কহাতের সন্তানগণের বহনীয় হইবে। 16 আর দীপার্থক তৈল ও ধূপার্থক সুগন্ধি দ্রব্য, নিত্য ভক্ষ্য-নৈবেদ্য ও অভিষেকার্থ তৈলের তত্ত্বাবধান, সমস্ত আবাস এবং যাহা কিছু তাহার মধ্যে আছে, পবিত্র স্থান ও তাহার দ্রব্য সকলের তত্ত্বাবধান করা হারোণের পুত্র ইলীয়াসর যাজকের কার্য হইবে।

17 আর সদাপ্রভু মোশি ও হারোণকে কহিলেন, 18 তোমরা লেবীয়দের মধ্য হইতে কহাতীয় গোষ্ঠীসমূহের বংশকে উচ্ছেদ করিও না। 19 কিন্তু যখন তাহারা অতি পবিত্র বস্তুর নিকটবর্তী হয়, তখন তাহারা যেন বাঁচিয়া থাকে, মারা না পড়ে, এই নিমিত্ত তোমরা তাহাদের প্রতি এইরূপ করিও; হারোণ ও তাহার পুত্রগণ ভিতরে গিয়া উহাদের প্রত্যেক জনকে আপন আপন সেবাকর্মে ও ভার বহনে নিযুক্ত করিবে। 20 কিন্তু উহারা এক নিমিষের জন্যও পবিত্র বস্তু দেখিতে ভিতরে যাইবে না, পাছে মারা পড়ে।

21 আর সদাপ্রভু মোশিকে কহিলেন, 22 তুমি গের্শোন-সন্তানগণের পিতৃকুল ও গোষ্ঠী অনুসারে তাহাদের সংখ্যা গ্রহণ কর। 23 ত্রিশ বৎসর বয়স্ক অবধি পঞ্চাশ বৎসর বয়স্ক পর্যন্ত যাহারা সমাগম-তাম্বুতে সেবাকর্ম করণার্থে শ্রেণীভুক্ত হয়, তাহাদিগকে গণনা কর। 24 সেবাকর্মের ও ভার বহনের মধ্যে গের্শোনীয় গোষ্ঠীদের সেবাকর্ম এই। 25 তাহারা আবাসের পর্দা সকল এবং সমাগম-তাম্বু, তাম্বুর আবরণ, তদুপরিস্থিত তহশ-চর্মের ছাদ, সমাগম-তাম্বুদ্বারের আচ্ছাদনবস্ত্র; 26 প্রাঙ্গণের পর্দা সকল এবং আবাসের ও বেদির চতুর্দিক্‌স্থিত প্রাঙ্গণের দ্বারের আচ্ছাদনবস্ত্র, তাহার রজ্জু ও সেবার্থক সমস্ত দ্রব্য বহিবে; আর এই সকলের সম্বন্ধে যাহা করিতে হয়, তাহাও করিবে। 27 হারোণের ও তাহার পুত্রগণের আজ্ঞা অনুসারে গের্শোন-সন্তানগণ আপন আপন ভার বহন ও সেবাকর্ম সম্বন্ধীয় সমস্ত কর্ম করিবে; তোমরা তাহাদের সমস্ত ভার বহনে তাহাদিগকে নিযুক্ত করিবে। 28 সমাগম-তাম্বুতে ইহাই গের্শোন-সন্তানগণের গোষ্ঠীদের সেবাকর্ম, এবং তাহাদের রক্ষণীয় হারোণ যাজকের পুত্র ঈথামরের হস্তগত হইবে।

29 আর তুমি মরারি-সন্তানগণের গোষ্ঠী ও পিতৃকুলানুসারে তাহাদিগকে গণনা কর। 30 ত্রিশ বৎসর বয়স্ক অবধি পঞ্চাশ বৎসর বয়স্ক পর্যন্ত যাহারা সমাগম-তাম্বুতে সেবাকর্ম করণার্থে শ্রেণীভুক্ত হয়, তাহাদিগকে গণনা কর। 31 আর সমাগম-তাম্বুতে তাহাদের সমস্ত সেবাকর্ম সম্বন্ধীয় এই ভার তাহাদের বহনীয় হইবে; আবাসের তক্তা সকল, সেই সকলের অর্গল, স্তম্ভ ও চুঙ্গি, 32 এবং প্রাঙ্গণের চতুর্দিক্‌স্থিত স্তম্ভ সকল, সেই সকলের চুঙ্গি, গোঁজ, রজ্জু ও তৎসম্বন্ধীয় সমস্ত দ্রব্য ও কার্য। তোমরা নামে নামে তাহাদের বহনীয় ভারের সমস্ত দ্রব্য গণনা করিবে। 33 সমাগম-তাম্বুতে ইহা মরারি সন্তানদের গোষ্ঠীদের সমস্ত সেবাকর্ম সম্বন্ধীয় কার্য; ইহা হারোণ যাজকের পুত্র ঈথামরের হস্তগত হইবে।

34 পরে মোশি, হারোণ ও মণ্ডলীর অধ্যক্ষগণ, কহাতীয় সন্তানগণের গোষ্ঠী ও পিতৃকুলানুসারে তাহাদের মধ্যে, 35 ত্রিশ বৎসর বয়স্ক অবধি পঞ্চাশ বৎসর বয়স্ক পর্যন্ত যাহারা সমাগম-তাম্বুতে সেবাকর্ম করিবার জন্য শ্রেণীভুক্ত হইল, তাহাদিগকে গণনা করিলেন, 36 আর তাহাদের গোষ্ঠী অনুসারে গণিত লোক দুই সহস্র সাত শত পঞ্চাশ জন হইল। 37 ইহারা কহাতীয় গোষ্ঠীদের গণিত এবং সমাগম-তাম্বুতে সেবাকর্মে নিযুক্ত লোক; মোশির দ্বারা দত্ত সদাপ্রভুর আজ্ঞা অনুসারে মোশি ও হারোণ ইহাদিগকে গণনা করিলেন।

38 আর গের্শোন-সন্তানগণের মধ্যে যাহারা আপন আপন গোষ্ঠী ও পিতৃকুলানুসারে গণিত হইল, 39 ত্রিশ বৎসর বয়স্ক অবধি পঞ্চাশ বৎসর বয়স্ক পর্যন্ত যাহারা সমাগম-তাম্বুতে সেবাকর্ম করিবার জন্য শ্রেণীভুক্ত হইল, 40 তাহারা আপন আপন গোষ্ঠী ও পিতৃকুলানুসারে গণিত হইলে দুই সহস্র ছয়শত ত্রিশ জন হইল। 41 ইহারা গের্শোন-সন্তানগণের গোষ্ঠীদের গণিত এবং সমাগম-তাম্বুতে সেবাকর্মে নিযুক্ত লোক; মোশি ও হারোণ সদাপ্রভুর আজ্ঞা অনুসারে ইহাদিগকে গণনা করিলেন।

42 আর মরারি-সন্তানগণের গোষ্ঠীদের মধ্যে যাহারা আপন আপন গোষ্ঠী ও পিতৃকুলানুসারে গণিত হইল, 43 ত্রিশ বৎসর বয়স্ক অবধি পঞ্চাশ বৎসর বয়স্ক পর্যন্ত যাহারা সমাগম-তাম্বুতে সেবাকর্মার্থে শ্রেণীভুক্ত হইল, 44 তাহারা আপন আপন গোষ্ঠী ও পিতৃকুলানুসারে গণিত হইলে তিন সহস্র দুই শত জন হইল। 45 ইহারা মরারি-সন্তানগণের গোষ্ঠীদের গণিত লোক; মোশির দ্বারা দত্ত সদাপ্রভুর আজ্ঞা অনুসারে মোশি ও হারোণ ইহাদিগকে গণনা করিলেন।

46 এইরূপে মোশি, হারোণ ও ইস্রায়েলের অধ্যক্ষগণ কর্তৃক যে লেবীয়েরা আপন আপন গোষ্ঠী ও পিতৃকুলানুসারে গণিত হইল, 47 ত্রিশ বৎসর বয়স্ক অবধি পঞ্চাশ বৎসর বয়স্ক পর্যন্ত যাহারা সমাগম-তাম্বুতে সেবাকর্ম ও ভার বহন কার্য করিতে প্রবেশ করিত, 48 তাহারা গণিত হইলে আট সহস্র পাঁচ শত আশি জন হইল। 49 সদাপ্রভুর আজ্ঞা অনুসারেই তাহারা প্রত্যেক জন মোশি দ্বারা আপন আপন সেবাকর্ম ও ভার বহন অনুসারে গণিত হইল; এইরূপে মোশির প্রতি দত্ত সদাপ্রভুর আজ্ঞা অনুসারে তাহারা তাঁহার দ্বারা গণিত হইল।