Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



7

কুলপতিদের উপঢৌকন

1 যে দিন মোশি আবাস স্থাপন সমাপ্ত করিলেন, এবং তাহা অভিষেক ও পবিত্র করিলেন, আর তৎসংক্রান্ত সকল দ্রব্য এবং বেদি ও তৎসংক্রান্ত সকল পাত্র অভিষেক ও পবিত্র করিলেন, 2 সেই দিন ইস্রায়েলের অধ্যক্ষগণ, পিতৃকুলপতিগণ উপহার আনিলেন, ইঁহারা বংশ সকলের অধ্যক্ষ, ইঁহারা গণিত লোকদের উপরে নিযুক্ত ছিলেন। 3 তাঁহারা সদাপ্রভুর উদ্দেশে উপহারার্থে ছয়টি আচ্ছাদিত শকট ও বারোটি বলদ, দুই দুই অধ্যক্ষ এক এক শকট ও এক একজন এক একটি বলদ আনিয়া আবাসের সম্মুখে উপস্থিত করিলেন।

4 তখন সদাপ্রভু মোশিকে কহিলেন, 5 তুমি তাহাদের হইতে উহা গ্রহণ কর। সেই সকল সমাগম-তাম্বুর সেবাকর্ম করিবার জন্য হইবে, আর তুমি সেই সকল লেবীয়দিগকে দিবে; এক একজনকে আপন আপন সেবাকর্মানুসারে দিবে। 6 পরে মোশি সেই সমস্ত শকট ও বলদ গ্রহণ করিয়া লেবীয়দিগকে দিলেন। 7 গের্শোনের সন্তানগণকে তাহাদের সেবাকর্মানুসারে দুইটি শকট ও চারিটি বলদ, 8 এবং মরারির সন্তানগণকে তাহাদের সেবাকর্মানুসারে চারিটি শকট ও আটটি বলদ দিয়া হারোণ যাজকের পুত্র ঈথামরের হস্তে সমর্পণ করিলেন। 9 কিন্তু কহাতের সন্তানগণকে কিছুই দিলেন না, কেননা পবিত্র স্থানের সেবাকর্মের ভার তাহাদের উপরে ছিল; তাহারা স্কন্ধে করিয়া ভার বহন করিত।

10 পরে বেদির অভিষেক-দিনে অধ্যক্ষগণ বেদি প্রতিষ্ঠার উপহার আনিলেন; ফলতঃ সেই অধ্যক্ষগণ বেদির সম্মুখে আপন আপন উপহার আনিলেন। 11 তখন সদাপ্রভু মোশিকে কহিলেন, এক একজন অধ্যক্ষ এক এক দিন বেদি-প্রতিষ্ঠার্থক আপন আপন উপহার আনিবে।

12 প্রথম দিবসে যিহূদা বংশজাত অম্মীনাদবের পুত্র নহশোন আপন উপহার আনিলেন। 13 তাহার উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে একশত ত্রিশ [শেকল] পরিমাণ রৌপ্যের একটি থালা, ও সত্তর শেকল পরিমাণ রৌপ্যের একটি বাটি, এই দুই পাত্র ভক্ষ্য-নৈবেদ্যার্থে তৈলমিশ্রিত সূক্ষ্ম সুজিতে পূর্ণ; 14 ধূপে পরিপূর্ণ দশ [শেকল] পরিমাণ স্বর্ণের একটি চামচ; 15 হোমের জন্য একটি গোবৎস, একটি মেষ, একবর্ষীয় একটি মেষবৎস; 16 পাপার্থক বলিদানের জন্য একটি ছাগ; 17 ও মঙ্গলার্থক বলির জন্য দুইটি গরু, পাঁচটি মেষ, পাঁচটি ছাগ, একবর্ষীয় পাঁচটি মেষবৎস; ইহা অম্মীনাদবের পুত্র নহশোনের উপহার।

18 দ্বিতীয় দিবসে ইষাখরের অধ্যক্ষ সূয়ারের পুত্র নথনেল উপহার আনিলেন। 19 তিনি আপন উপহার বলিয়া পবিত্র স্থানের শেকল অনুসারে একশত ত্রিশ [শেকল] পরিমাণ রৌপ্যের একটি থালা, ও সত্তর শেকল পরিমাণ রৌপ্যের একটি বাটি, এই দুই পাত্র ভক্ষ্য-নৈবেদ্যার্থে তৈলমিশ্রিত সূক্ষ্ম সুজিতে পূর্ণ; 20 ধূপে পরিপূর্ণ দশ [শেকল] পরিমাণ স্বর্ণের একটি চামচ; 21 হোমের জন্য একটি গোবৎস, একটি মেষ, একবর্ষীয় একটি মেষবৎস; 22 পাপার্থক বলিদানের জন্য একটি ছাগ; 23 ও মঙ্গলার্থক বলির জন্য দুইটি গরু, পাঁচটি মেষ, পাঁচটি ছাগ, একবর্ষীয় পাঁচটি মেষবৎস; ইহা সূয়ারের পুত্র নথনেলের উপহার।

24 তৃতীয় দিবসে সবূলূন-সন্তানদের অধ্যক্ষ হেলোনের পুত্র ইলীয়াব। 25 তাঁহার উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে একশত ত্রিশ [শেকল] পরিমাণ রৌপ্যের একটি থালা, ও সত্তর শেকল পরিমাণ রৌপ্যের একটি বাটি, এই দুই পাত্র ভক্ষ্য-নৈবেদ্যার্থে তৈলমিশ্রিত সূক্ষ্ম সুজিতে পূর্ণ; 26 ধূপে পরিপূর্ণ দশ [শেকল] পরিমাণ স্বর্ণের একটি চামচ; 27 হোমবলির জন্য একটি গোবৎস, একটি মেষ, একবর্ষীয় একটি মেষবৎস; 28 পাপার্থক বলিদানের জন্য একটি ছাগ; 29 ও মঙ্গলার্থক বলির জন্য দুইটি গরু, পাঁচটি মেষ, পাঁচটি ছাগ, একবর্ষীয় পাঁচটি মেষবৎস; ইহা হেলোনের পুত্র ইলীয়াবের উপহার।

30 চতুর্থ দিবসে রূবেণ-সন্তানদের অধ্যক্ষ শদেয়ুরের পুত্র ইলীষুর। 31 তাঁহার উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে একশত ত্রিশ [শেকল] পরিমাণ রৌপ্যের একটি থালা, ও সত্তর শেকল পরিমাণ রৌপ্যের একটি বাটি, এই দুই পাত্র ভক্ষ্য-নৈবেদ্যার্থে তৈলমিশ্রিত সূক্ষ্ম সুজিতে পূর্ণ; 32 ধূপে পরিপূর্ণ দশ [শেকল] পরিমাণ স্বর্ণের একটি চামচ; 33 হোমবলির জন্য একটি গোবৎস, একটি মেষ, একবর্ষীয় একটি মেষবৎস; 34 পাপার্থক বলিদানের জন্য একটি ছাগ; 35 ও মঙ্গলার্থক বলির জন্য দুইটি গরু, পাঁচটি মেষ, পাঁচটি ছাগ, একবর্ষীয় পাঁচটি মেষবৎস; ইহা শদেয়ুরের পুত্র ইলীষুরের উপহার।

36 পঞ্চম দিবসে শিমিয়োন-সন্তানদের অধ্যক্ষ সূরীশদ্দয়ের পুত্র শলুমীয়েল। 37 তাঁহার উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে একশত ত্রিশ [শেকল] পরিমাণ রৌপ্যের একটি থালা, ও সত্তর শেকল পরিমাণ রৌপ্যের একটি বাটি এই দুই পাত্র ভক্ষ্য-নৈবেদ্যার্থে তৈলমিশ্রিত সূক্ষ্ম সুজিতে পূর্ণ; 38 ধূপে দশ [শেকল] পরিমাণ স্বর্ণের একটি চামচ; 39 হোমবলির জন্য একটি গোবৎস, একটি মেষ, একবর্ষীয় একটি মেষবৎস; 40 পাপার্থক বলিদানের জন্য একটি ছাগ; 41 ও মঙ্গলার্থক বলির জন্য দুইটি গরু, পাঁচটি মেষ, পাঁচটি ছাগ, একবর্ষীয় পাঁচটি মেষবৎস; ইহা সূরীশদ্দয়ের পুত্র শলুমীয়েলের উপহার।

42 ষষ্ঠ দিবসে গাদ-সন্তানদের অধ্যক্ষ দ্যূয়েলের পুত্র ইলীয়াসফ। 43 তাঁহার উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে একশত ত্রিশ [শেকল] পরিমাণ রৌপ্যের একটি থালা, ও সত্তর শেকল পরিমাণ রৌপ্যের একটি বাটি, এই দুই পাত্র ভক্ষ্য-নৈবেদ্যার্থে তৈলমিশ্রিত সূক্ষ্ম সুজিতে পূর্ণ; 44 ধূপে পরিপূর্ণ দশ [শেকল] পরিমাণ স্বর্ণের একটি চামচ; 45 হোমবলির জন্য একটি গোবৎস, একটি মেষ, একবর্ষীয় একটি মেষবৎস; 46 পাপার্থক বলিদানের জন্য একটি ছাগ; 47 ও মঙ্গলার্থক বলির জন্য দুইটি গরু, পাঁচটি মেষ, পাঁচটি ছাগ, একবর্ষীয় পাঁচটি মেষবৎস; ইহা দ্যূয়েলের পুত্র ইলীয়াসফের উপহার।

48 সপ্তম দিবসে ইফ্রয়িম-সন্তানদের অধ্যক্ষ অম্মীহূদের পুত্র ইলীশামা। 49 তাঁহার উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে একশত ত্রিশ [শেকল] পরিমাণ রৌপ্যের একটি থালা, ও সত্তর শেকল পরিমাণ রৌপ্যের একটি বাটি, এই দুই পাত্র ভক্ষ্য-নৈবেদ্যার্থে তৈলমিশ্রিত সূক্ষ্ম সুজিতে পূর্ণ; 50 ধূপে পরিপূর্ণ দশ [শেকল] পরিমাণ স্বর্ণের একটি চামচ; 51 হোমবলির জন্য একটি গোবৎস, একটি মেষ, একবর্ষীয় একটি মেষবৎস; 52 পাপার্থক বলিদানের জন্য একটি ছাগ; 53 ও মঙ্গলার্থক বলির জন্য দুইটি গরু, পাঁচটি মেষ, পাঁচটি ছাগ, একবর্ষীয় পাঁচটি মেষবৎস; ইহা অম্মীহূদের পুত্র ইলীশামার উপহার।

54 অষ্টম দিবসে মনঃশি-সন্তানদের অধ্যক্ষ পদাহসূরের পুত্র গমলীয়েল। 55 তাঁহার উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে একশত ত্রিশ [শেকল] পরিমাণ রৌপ্যের একটি থালা, ও সত্তর শেকল পরিমাণ রৌপ্যের একটি বাটি, এই দুই পাত্র ভক্ষ্য-নৈবেদ্যার্থে তৈলমিশ্রিত সূক্ষ্ম সুজিতে পূর্ণ; 56 ধূপে পরিপূর্ণ দশ [শেকল] পরিমাণ স্বর্ণের একটি চামচ; 57 হোমবলির জন্য একটি গোবৎস, একটি মেষ, একবর্ষীয় একটি মেষবৎস; 58 পাপার্থক বলিদানের জন্য একটি ছাগ; 59 ও মঙ্গলার্থক বলির জন্য দুইটি গরু, পাঁচটি মেষ, পাঁচটি ছাগ, একবর্ষীয় পাঁচটি মেষবৎস; ইহা পদাহসূরের পুত্র গমলীয়েলের উপহার।

60 নবম দিবসে বিন্যামীন-সন্তানদের অধ্যক্ষ গিদিয়োনির পুত্র অবীদান। 61 তাঁহার উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে একশত ত্রিশ [শেকল] পরিমাণ রৌপ্যের একটি থালা, ও সত্তর শেকল পরিমাণ রৌপ্যের একটি বাটি, এই দুই পাত্র ভক্ষ্য-নৈবেদ্যার্থে তৈলমিশ্রিত সূক্ষ্ম সুজিতে পূর্ণ; 62 ধূপে পরিপূর্ণ দশ [শেকল] পরিমাণ স্বর্ণের একটি চামচ; 63 হোমবলির জন্য একটি গোবৎস, একটি মেষ, একবর্ষীয় একটি মেষবৎস; 64 পাপার্থক বলিদানের জন্য একটি ছাগ; 65 ও মঙ্গলার্থক বলির জন্য দুইটি গরু, পাঁচটি মেষ, পাঁচটি ছাগ, একবর্ষীয় পাঁচটি মেষবৎস; ইহা গিদিয়োনির পুত্র অবীদানের উপহার।

66 দশম দিবসে দান-সন্তানদের অধ্যক্ষ অম্মীশদ্দয়ের পুত্র অহীয়েষর। 67 তাঁহার উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে একশত ত্রিশ [শেকল] পরিমাণ রৌপ্যের একটি থালা, ও সত্তর শেকল পরিমাণ রৌপ্যের একটি বাটি, এই দুই পাত্র ভক্ষ্য-নৈবেদ্যার্থে তৈলমিশ্রিত সূক্ষ্ম সুজিতে পূর্ণ; 68 ধূপে পরিপূর্ণ দশ [শেকল] পরিমাণ স্বর্ণের একটি চামচ; 69 হোমবলির জন্য একটি গোবৎস, একটি মেষ, একবর্ষীয় একটি মেষবৎস; 70 পাপার্থক বলিদানের জন্য একটি ছাগ; 71 ও মঙ্গলার্থক বলির জন্য দুইটি গরু, পাঁচটি মেষ, পাঁচটি ছাগ, একবর্ষীয় পাঁচটি মেষবৎস; ইহা অম্মীশদ্দয়ের পুত্র অহীয়েষরের উপহার।

72 একাদশ দিবসে আশের-সন্তানদের অধ্যক্ষ অক্রণের পুত্র পগীয়েল। 73 তাঁহার উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে একশত ত্রিশ [শেকল] পরিমাণ রৌপ্যের একটি থালা, ও সত্তর শেকল পরিমাণ রৌপ্যের একটি বাটি, এই দুই পাত্র ভক্ষ্য-নৈবেদ্যার্থে তৈলমিশ্রিত সূক্ষ্ম সুজিতে পূর্ণ; 74 ধূপে পরিপূর্ণ দশ [শেকল] পরিমাণ স্বর্ণের একটি চামচ; 75 হোমবলির জন্য একটি গোবৎস, একটি মেষ, একবর্ষীয় একটি মেষবৎস; 76 পাপার্থক বলিদানের জন্য একটি ছাগ; 77 ও মঙ্গলার্থক বলির জন্য দুইটি গরু, পাঁচটি মেষ, পাঁচটি ছাগ, একবর্ষীয় পাঁচটি মেষবৎস; ইহা অক্রণের পুত্র পগীয়েলের উপহার।

78 দ্বাদশ দিবসে নপ্তালি-সন্তানদের অধ্যক্ষ ঐননের পুত্র অহীরঃ। 79 তাঁহার উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে একশত ত্রিশ [শেকল] পরিমাণ রৌপ্যের একটি থালা, ও সত্তর শেকল পরিমাণ রৌপ্যের একটি বাটি, এই দুই পাত্র ভক্ষ্য-নৈবেদ্যার্থে তৈলমিশ্রিত সূক্ষ্ম সুজিতে পূর্ণ; 80 ধূপে পরিপূর্ণ দশ [শেকল] পরিমাণ স্বর্ণের একটি চামচ; 81 হোমবলির জন্য একটি গোবৎস, একটি মেষ, একবর্ষীয় একটি মেষবৎস; 82 পাপার্থক বলিদানের জন্য একটি ছাগ; 83 ও মঙ্গলার্থক বলির জন্য দুইটি গরু, পাঁচটি মেষ, পাঁচটি ছাগ, একবর্ষীয় পাঁচটি মেষবৎস; ইহা ঐননের পুত্র অহীরের উপহার।

84 বেদি অভিষেকের দিনে বেদি-প্রতিষ্ঠার জন্য এই উপহার ইস্রায়েলের অধ্যক্ষগণ কর্তৃক দত্ত হইল; রৌপ্যের বারো থালা, রৌপ্যের বারো বাটি, স্বর্ণের বারো চামচ। 85 তাহার প্রত্যেক থালা একশত ত্রিশ [শেকল], এবং প্রত্যেক বাটি সত্তর সেকল; এই সকল পাত্রের রৌপ্য পবিত্র স্থানের শেকল অনুসারে মোট দুই সহস্র চারি শত [শেকল] পরিমিত। 86 ধূপে পরিপূর্ণ স্বর্ণের বারোটি চামচ, প্রত্যেক চামচ পবিত্র স্থানের শেকল অনুসারে দশ [শেকল] পরিমিত; মোট এই সকল চামচের স্বর্ণ একশত বিংশতি [শেকল] পরিমিত। 87 হোমার্থে সর্বসাকুল্যে বারোটি গরু, বারোটি মেষ, একবর্ষীয় বারোটি মেষবৎস, ও তাহাদের ভক্ষ্য-নৈবেদ্য এবং পাপার্থক বলিদানের জন্য বারোটি ছাগ। 88 আর মঙ্গলার্থক বলির জন্য মোট চব্বিশটি গরু, ষাটটি মেষ, ষাটটি ছাগ, একবর্ষীয় ষাটটি মেষবৎস; ইহা বেদির অভিষেকের পরে বেদি-প্রতিষ্ঠার উপহার।

89 আর মোশি যখন ঈশ্বরের সহিত কথা বলিতে সমাগম-তাম্বুতে প্রবেশ করিতেন, তখন তিনি সেই রব শুনিতেন; তাহা সাক্ষ্য-সিন্দুকের উপরিস্থ পাপাবরণ হইতে, সেই দুই করূবের মধ্য হইতে, তাঁহার নিকটে কথা কহিত; আর তিনি তাঁহার সহিত কথা কহিতেন।