Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



হিতোপদেশ

ভূমিকা

হিতোপদেশ পুস্তকটি উপদেশ, প্রবাদ ও আপ্তবাক্যের আকার বা শৈলীতে নীতিশিক্ষা ও ধর্মীয় উপদেশের একটি সঙ্কলন। ইহার অধিকাংশই দৈনন্দিন জীবনের বাস্তব ক্ষেত্রে প্রযোজ্য বিষয় লইয়া লিখিত। “সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ”- এই কথা স্মরণ করাইয়া হিতোপদেশের উপদেশাবলি আরম্ভ হইয়াছে। শুধু ধর্মীয় ও নৈতিক বিষয় লইয়াই নয়, বাস্তব ক্ষেত্রেও সাধারণ বুদ্ধি ও সৌজন্যবোধের কথা লিপিবদ্ধ হইয়াছে। বিশেষ বিশেষ পরিস্থিতিতে একজন বিজ্ঞ ব্যক্তির আচরণ কেমন হওয়া উচিত- এই বিষয়ে হিতোপদেশের সংক্ষিপ্ত অথচ বুদ্ধিদীপ্ত প্রবচন প্রাচীন ইস্রায়েলীয় গুরুদের গভীর অন্তর্দৃষ্টির পরিচয় বহন করে। এই পুস্তকের কতকগুলি প্রবাদ পারিবারিক বিষয় লইয়া রচিত এবং কতকগুলি ব্যবসা সংক্রান্ত আদান-প্রদান লইয়া লিখিত। কিছু সংখ্যক উপদেশ সামাজিক সৌজন্য বিষয়ক ও অন্য কতকগুলি আত্মসংযম বিষয়ক। নম্রতা, সহিষ্ণুতা, দরিদ্রের প্রতি সম্মানবোধ এবং বন্ধুদের প্রতি আনুগত্যের কথা পুস্তকটিতে খুব বেশী বলা হইয়াছে।

বিষয়বস্তুর রূপরেখা:

প্রজ্ঞার প্রশংসা – ১:১—৯:১৮

শলোমনের প্রবচন – ১০:১—২৯:২৭

আগুরের বাণী – ৩০:১-৩৩

নানাবিধ প্রবাদবাক্য – ৩১:১-৩১